নিউইয়র্ক আসছেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সিনিয়ার সহ সভাপতি কাইয়ুম চৌধুরী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সিনিয়ার সহ সভাপতি ও জাতীয়তাবাদী যুবদলের প্রাক্তন কেন্দ্রীয় সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবী জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী আগামীকাল ১৫ সেপ্টম্বর মঙ্গলবার এক ব্যক্তিগত সফরে নিউইয়র্ক আসছেন । তিনি নিউইয়র্ক অবস্থান কালে আগামী ১৬ ও ১৭ই সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্টিতব্য জালালাবাদ বিশ্ব সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে যোগদান করবেন । তিনি এ সময় নিউইয়র্ক অবস্থান কালে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ছাড়াও তার নিজ এলাকা ফেঞ্চুগঞ্জ , দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং সিলেটের বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে মনবিনিময় করবেন এবং বিভিন্ন অনুষ্টানে অতিথি হিসাবে যোগদান করবেন । আগামী ২৫ সেপ্টম্বর জনাব কাইয়ুম চৌধুরীর দেশে ফেরার কথা রয়েছে ।
উল্লেখ্য জনাব কাইয়ুম চৌধুরী বিগত বিএনপি সরকারের শাসনামলে প্রাক্তন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সায়ফুর রহমানের রাজনৈতির সচিব (এপিএস) ছিলেন । এ সময় তিনি ফেঞ্চুগঞ্জ ,দক্ষিণ সুরমা এবং সিলেটের উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করেন ।
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান