Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নর্থ ক্যারোলিনায় সেনা ক্যাম্পে বিস্ফোরণ, ১৫ সেনা আহত

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: September 14, 2017 | 1:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নর্থ ক্যারিলিনা অঙ্গরাজ্যের ফোর্ট ব্রাগের সেনা প্রশিক্ষণ ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় ১৫ সেনা আহত হয়েছে। বৃহস্পতিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত সেনাদের ওমেক আর্মি মেডিকেল হসপিটালে নেওয়া হয়েছে বলে ডব্লিউআরএএল এর এক প্রতিবেদনে বলা হয়েছে। আহত সেনারা সবাই মার্কিন সেনা বাহিনীর স্পেশাল অপারেশন্স কমান্ড (ইউএসএএসওসি)’র সদস্য।

ইউএসএএসওসির মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল রবার্ট বকহোল্ট এবিসি নিউজের সহ প্রতিষ্ঠান ডবিøউটিডিভির কাছে বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আজ ফোর্ট ব্রাগের প্রশিক্ষণ শিবিরে দুর্ঘটনা ঘটেছে। তবে সেখানে কোনো সেনা আহত হয়েছে কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেনা কর্মকর্তারাও আহতদের কারণ সম্পর্কে বলতে বিস্তারিত বলতে পারেনি।

মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণ শিবিরে একই সপ্তায় পরপর দুইটি দুর্ঘটনার ঘটলো। গতকাল ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে দুর্ঘটনায় ১৫ জন নৌ সেনা আহত হয়। একটি গাড়ি বিস্ফোরণ ঘটেছিল সান ডিয়াগোতে।

নৌ বাহিনীর সংবাদ সম্মেলনে জানায়, আহতদের মধ্যে ৮ জনের শরীর পুড়ে যায়। তাদের উদ্ধার করে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় বার্ন ইউনিটে রাখা হয়। আর বাকি ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV