Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আমেরিকাতেও মুক্তিযোদ্ধাদের চরিত্র হননের সংঘবদ্ধ প্রচেষ্টা চলছে : যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: September 15, 2017 | 8:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির জ্যামাইকায় স্মার্ট একাডেমিয়া পার্টি হলে গত মঙ্গলবার ১২ ই সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ খান (বীর বিক্রম)। যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. আবদুল বাতেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মশিউল আলম জগলুর সঞ্চালনায় সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ, দুইলক্ষ মাবোনদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আসন্ন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে যুক্তরাষ্ট্র বসবাসরত সকল বীর মুক্তিযোদ্ধাদের ভোটার তালিকা প্রকাশ করা উপলক্ষে বিস্তারিত প্রস্তুতি গ্রহণকল্পে এ সভার আহবান করা হয়। 

জামায়াত-শিবিরের মদদে আমেরিকাতেও মুক্তিযোদ্ধাদের চরিত্র হননের সংঘবদ্ধ প্রচেষ্টা চলছে। নিউইয়র্ক হতে প্রকাশিত বাংলা ভাষার কয়েকটি পত্রিকা, অনলাইন নিউজপেপার এবং সামাজিক মিডিয়ায় চালানো হচ্ছে এসব অপপ্রচার। মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, ‘মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এখন লাগাতার অপপ্রচার চালানো হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে জামায়াত-শিবিরের অপপ্রচারে নিউইয়র্কে বসবাসরতএকাত্তরের আলবদর এবং রাজাকারের সন্তানেরাও তৎপর বলেও মুক্তিযোদ্ধারা উল্লেখ করেন।নেতৃবৃন্দ যুদ্ধাপরাধীদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধা কল্যাণ ফান্ডের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের পরিবার ও মুক্তিযোদ্ধাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রবাসের মুক্তিযোদ্ধারা সজাগ রয়েছেন এবং নিজেদের স্বার্থেই সকলে ঐক্যবদ্ধ থকার সংকল্পব্যক্ত করেছেন। একইসঙ্গে শত বাধা সত্ত্বেও একাত্তরের ঘাতকদের বিচার অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তারা।

চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলালমুর্শেদ খান(বীর বিক্রম) বলেন, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে আগে প্রকৃত মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করা হচ্ছে। কারা সরাসরি যুদ্ধ করেছেন আর কারা সহযোগিতা করে মুক্তিযোদ্ধা হয়েছেন তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তালিকা তৈরি করার পর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে , শীঘ্রই যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবাসের মুক্তিযোদ্ধারাও দেশের মুক্তিযোদ্ধাদের ন্যায় সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। সভার শেষে চেয়ারম্যান মেজর জেনারেল (অব.)হেলালমুর্শেদখান (বীরবিক্রম) র হাতে একটি সম্মাননা ক্রেষ্ট তুলে দেন মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড এর আহবায়ক ড.আব্দুল বাতেন। সভাপতির বক্তব্যে ড.আব্দুল বাতেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী , শেখ হাসিনা জাদুকরী কূটনীতিক , রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে,আন্তর্জাতিক মহলের কাছেও প্রশংসিত হয়ে বিশ্বের অন্য তম সফল রাষ্ট্রনায়কে উপণীত হয়েছেন। বিশ্ব শান্তির অগ্রদূত,গণজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী , শেখ হাসিনার জাতিসংঘ ৭২তম সাধারণ অধিবেশনে আগমন ও বিদায়ে জেএফকে এয়ারপোর্ট, জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ ও নাগরিক সংবর্ধনার সময়ে মুক্তিযোদ্ধারা আমাদের প্রাণপ্রিয় নেতৃকেস্বাগতমজানাবে। আলোচনায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন মোঃ মহসিন ভুইয়া (বীর প্রতীক), মোঃ আব্দুল বাতেন (মেহেন্দিগঞ্জের বওমান কমান্ডার) ড:তাজুল ইসলাম, গোলাম মোস্তফা খান মিরাজ, প্রিন্সিপাল বোরহান হাওলাদার, ইসমাইল খানআনসারী, শরাফ সরকার, ড. প্রদীপ রঞ্জন কর, আবুল বাসার , তাফাজজল করীম।

অন্যানের মাঝে উপস্থিতছিলেনসর্ববীর মুক্তিযোদ্ধাগন শাহ আলম (কুষ্টিয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার) মোঃ নাসিম (কুষ্টিয়ার বওমান কমান্ডার ) হারুন অর রশীদ (মুক্তিযুদ্ধকালীন কমান্ডার) মিজানুর রহমান চৌধুরী, মোঃ হুমায়ুন কবির, সাঈদুর রহমান (সাঈদ) গ।জী গোলাম সরয়ার ,ড:খুরশীদ আলম মিয়া,মোঃমনির হোসেন আর, আমিন, মাহবুবুর রহমান, মোঃ কামরুজ্জামান সিকদার , সরদার আলাউদ্দিন, , আফাজ উদ্দিন ভুইয়া,মোঃ আবু তাহোর, মোঃ শাহআলম, নাঈমা খান, ইঞ্জি: আশরাফুল হক,নাসির উদ্দিন, সহিদুল্লাহ, হুমায়ন কবির, সন্তষ কুমার চৌধুরী , খন্দকার নাসিম, শওকত আকবর রিচি, শহিদুল ইসলাম, আব্দুস শহিদ ,রুহুল আমিন ভুইয়া, সামসু দোহা বাবুল, মইনুল ইসলাম(মানিক), অবীনাশ আচার্য্য,আবুল কালম,আলতাফ হোসেন সরদার, আবুল কাসেম,এনায়েতহোসেন ,এলডি কামাল উদ্দিন, ইঞ্জি: তাজুল ইসলাম, কামাল উদ্দিন,মোঃরফিকুল ইসলাম, কাজী জহির উদ্দিন ফারুক, আমির আলী, ওবায়েদুল হক, আবুল মনসুর,ওমরফারুক খসরু ,সায়িদ মজিবুর রহমান, মোঃ সনামউদ্দিন, কাজী মোঃমনির , রেজাউল হোসেন, আনোয়ার হোসেন বাবুল, মোঃ জাহিদ হোসেন, রফিকুল আলম, মোবারক হোসেন, আবুল কালম, খলিলুর রহমান, আব্দুল ওয়াহেদ, মুজবিুর রহমান, গিয়াস উদ্দিন খান , আবুল হোসেন, মোঃ কাইউম, ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহীম রেজা নূর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া সহ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বিপুলসংখ্যক প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV