Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ মানবহিতৈসী মহিলা সমিতি (আভা)’র বাংলাদেশে দু:স্থ অসহায়দের সাহায্য

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: September 15, 2017 | 8:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আমেরিকা-বাংলাদেশ মানবহিতৈসী মহিলা সমিতি (আভা)’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী প্রতি বছরের মত এবারও গত জুন মাসে বাংলাদেশে নিজ এলাকায় এক অসাধারণ কার্য সম্পন্ন করেছেন। গ্রামের অসংখ্য অসুস্থ, বৃদ্ধ ও গরীব মহিলা এসে ভীড় জমায় মেহের চৌধুরীর পৈতৃক বাড়ী ও জন্মস্থান বি. বাড়িয়ার শিমরাইলকান্দির বড় বাড়ীতে। তিনি নিউইয়র্কের বাসিন্দা হলেও বৎসরের ঐ দিনটির জন্য অপেক্ষায় থাকেন। এতে নষ্টালজিয়া যেমন কাজ করে, তেমনি পৈতৃক ভিটাতে বসে বাড়ীর সকলকে নিয়ে একবেলা ভোজনের আনন্দটা ও ভুলতে পারেন না। সংগে সংগে গ্রামের দু:স্থ অসহায় মহিলাদের কুশলাদি জানার সাথে সাথে মুঠি করে আর্থিক সাহায্য এবং দেশী-বিদেশী শাড়ী বিতরনের যে আনন্দ তিনি উপভোগ করেন, সেটা চোখে না দেখিলে অবিশ্বাস্য বলে মনে হবে। ঢাকা থেকে বোন ও বাচ্চাদের নিয়ে মাইক্রোবাস ভাড়া করে ছুটে চলেন, বি. বাড়ীয়া অভিমুখে। বড় বাড়ীর সিংহ দরজায় পৌঁছাতেই শুধু আত্মীয়-স্বজন নয় যেন সারা গ্রামের মহিলারা এসে ভীড় জমায়। বাড়ীর পাশেই বাবা-মা সহ চৌদ্দ পুরুষ ঘুমিয়ে আছে শেখ ফাজিলের কবরস্থানে বাড়ীতে না ঢুকে সবাইকে নিয়ে কবরস্থানে কবর জিয়ারত শেষ করে এবং কবর বাসীদের সালাম জানিয়ে বাড়ীতে পা রাখেন। তিনি প্রচার চান না কিন্তু এটা চান যেন, সকল বাংলাদেশী প্রবাসীরা এভাবে নিজ নিজ গ্রামের দু:স্থ অসহায়দের সাহায্য করেন, তাহলে দেশের মুষ্ঠিমেয় গ্রামই এর আওতায় পড়বে বলে বিশ্বাস। দেশের অনেক গরীব-দু:খীরা একটা স্বস্তির নি:শ্বাস ফেলতে পারবে এবং বিদেশে আমাদের কষ্টার্জিত টাকার কিছুটা হলেও কাজে লাগবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV