জাতিসংঘে অভিষেক বক্তৃতায় শত্রু-মিত্রকে চিহ্নিত করবেন প্রেসিডেন্ট ট্রাম্প : রাষ্ট্রদূত নিকি হ্যালি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে প্রথমবারের মতো বক্তৃতা দিতে যাচ্ছেন। ট্রাম্প তার অভিষেক বক্তৃতায় শত্রুদের আক্রমণ ও বন্ধুদের সঙ্গে আলিঙ্গণ করবেন বলে জানিয়েছেন জাতিসংঘে নিয়োজিত রাষ্ট্রদূত নিকি হ্যালি।
শনিবার এক বক্তৃতায় হ্যালি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ট্রাম্প প্রশাসন জাতিসংঘের প্রথম ভাসনে সঠিক মানুষদের চিহ্নিত করতে পারবে। তার মাধ্যমে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী হবে।
জাতিসংঘে আসন্ন বিশ্বনেতাদের সামনে বক্তৃতার বিষয়টি হোয়াই হাউজের পক্ষ থেকে স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিশ্চিত করা হয়েছে। তার সূত্র ধরেই হ্যালি এই ইঙ্গিত দেন।
জাতিসংঘে বর্তমানে যুক্তরাষ্ট্র যে হারে তহবিল দিচ্ছে তা কমানোর বিষয়ে ট্রাম্প কিছু বলবেন কিনা এই বিষয়ে কিছ্ইু বলেননি সাবেক সাউথ ক্যারোলিনার গভর্নর ভারতীয় বংশোদ্ভুত নিকি হ্যালি। হ্যালি ট্রাম্পের পক্ষ হয়ে জাতিসংঘে কথা বলে আসছেন।
মার্কিন মসনদে বসার পরে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছিলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্র যে হারে তহবিল দেয় তা অন্য দেশের তুলনায় অতিরিক্ত বলে ট্রাম্প সেই তহবিলের বিষয়ে বিরোধীতা করেন।
ট্রাম্প জাতিসংঘে অভিষেক বক্তৃতা দেবেন আগামী মঙ্গলবার। ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডা হিসেবে তিনি প্রথমবারের মতো বক্তৃতা দেবেন বিশ্বনেতাদের সামনে। এছাড়া কর্মসূচিতে এই অধিবেশন চলাকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ও ল্যাতিন আমেরিকার অন্য নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দ্য হিল
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ