Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নায়ক রাজ্জাক ও গায়ক জব্বারকে সশ্রদ্ধ স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: September 30, 2017 | 2:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের চলচ্চিত্রে কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাক এবং কণ্ঠ শিল্পী মুক্তিযোদ্ধা সর্বকালের সেরা শিল্পী গায়ক রাজ আব্দুল জব্বারকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন নিউইয়র্কের শিল্পী ও ভক্তসমাজ। ভিন্নধর্মী, চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নিউইয়র্কের শিল্পী সমাজ। দুই মহান ব্যক্তিকে শ্রদ্ধাঞ্জলির এই অনুষ্ঠানটি গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উডসাইডের কুইন্স প্যালেসে। এর আগে অনুষ্ঠানের আহ্বায়ক করা হয় বিশিষ্ট কম্যুনিটি নেতা নাসির আলী খান পলকে এবং সদস্য সচিব করা হয় নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শামীম সিদ্দিকীকে। কবি ফারুক ফয়সালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন আহ্বায়ক নাসির আলী খান পল। অতিথি শিল্পী হিসাবে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী সুবীর নন্দী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের সহযোদ্ধা শিল্পী রথীন্দ্র নাথ রায়, আরেক কণ্ঠযোদ্ধা শিল্পী শহীদ হাসান, মুক্তিযোদ্ধা সখিনাখ্যাত শিল্পী ফকির আলমগীর, শিল্পী নিলুফার বানু লিলি। শিল্পীরা শ্রদ্ধা জানালেন স্মৃতিচারণ ও গানে। অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিটিভির সাবেক প্রযোজক বেলাল বেগ, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কবীর আনোয়ার, প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্যাহ, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ।শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব শামীম সিদ্দিকী, রিয়েল এস্টট ইনভেস্টর আনোয়ার হোসেন প্রমুখ। সৈয়দ মোহাম্মদ উল্যাহ তার বক্তব্যে বলেন, নায়ক রাজ্জাক বাংলাদেশে নতুন চলচ্চিত্রের ধারা তৈরি করেছিলেন। তিনি সুখী মানুষও ছিলেন। আর শিল্পী আব্দুল জব্বার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অসামান্য সঙ্গীত পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছেন। এই দু’জন আমাদের আদর্শ। তাদের আদর্শেই আমাদের এগিয়ে যেতে হবে। বেলাল বেগ বলেন, নায়ক রাজ্জাকের কারণে বাংলাদেশের মানুষ বাংলা সিনেমার প্রতি আকৃষ্ট হয়। তখন আমাদের দেশে মানুষ উর্দু সিনেমা বা কলকাতার বাংলা সিনেমা দেখতে আর শিল্পী আব্দুল জব্বার বাঙালিদের বাংলা গানে নিয়ে এসেছিলেন। তখন আমাদের মানুষ উর্দু কিংবা কলকাতার বাংলা গান শুনতো। বিটিভি এবং বাংলাদেশ বেতারেরও এর পেছনে ভূমিকা রয়েছে। তিনি বলেন, ৫২ এর ধাক্কায় আমাদের বাংলা গান আমাদের মধ্যে চলে আসে। উর্দু থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। আর বাঙালিরাই পাকিস্তান বানিয়েছে। নায়ক রাজ্জাক আমাদের উর্দু সিনেমা থেকে উদ্ধার করেছিলেন। তাদের অবদান আমাদের ভুলে গেলে চলবে না।
কবীর আনোয়ার স্মৃতিচারণ করে বলেন, তারা দুইজনই অমর শিল্পী ছিলেন। তাদের সাথে কারো তুলনা চলে না। তিনি বলেন, আমার প্রথম চলচ্চিত্র শ্লোগানে রাজ্জাক অভিনয় করেছিলেন। তার বিপরীতে ছিলেন নায়িকা ববিতা। ষাটের দশকে নায়ক রাজ্জাক একক নায়ক ছিলেন। তার ধারে পাশেও কেউ ছিলেন না। ভাল ছবির প্রতি তার কমিটমেন্ট ছিলো।কৌশিক আহমেদ বলেন রাজ্জাক এবং জব্বার দুইজন মহাপুরুষ ছিলেন। এই দুই মহাপুরুষ বাঙালির চেতনার ক্ষেত্র তৈরি করেছিলেন, চাষ করে গেছেন। আসলে তারা আমাদের ঋণী করে গেছেন। সত্যি কথা বলতে কী তারা দুই জন যুগশ্রষ্টা ছিলেন।

বক্তব্য শেষে সম্মিলিত সঙ্গীত সালাম সালাম, হাজার সালাম-গানের মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী সুবীর নন্দী, রথীন্দ্র রায়, ফকির আলমগীর, নিলুফার বানু লিলি, শহীদ হাসান। নিউইয়র্কে জনপ্রিয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, চন্দ্রা রায়, কামরুজ্জামান বকুল, এমদাদুল হক, শাহরিন সুলতানা, ডা. নার্গিস রহমান, লেমন চৌধুরী, ডা. সজল, মাদক, প্রমি প্রমুখ।
শিল্পী ফকির আলমগীর বলেন, আব্দুল জব্বারের মত শিল্পীর আর বাংলাদেশে জন্ম হবে না। তার গানের চেতনায় মুক্তিযোদ্ধার উদ্বুদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিলেন। এই শিল্পীকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক ভালবাসতেন। তার গালে চুমু খেতেন। অথচ এই শিল্পী যখন চলে যান তখন কেউ পাশে ছিলো না।
রথীন্দ্র নাথ রায় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে তার সাথে জব্বারের স্মৃতিচারণ করে বলেন, এমন শিল্পীর তুলনা হয় না, তিনি ছিলেন আমাদের প্রেরণা। আর নায়ক রাজ্জাকের ছবিতেও আমি গান করেছি। তিনি অসাধারণ মানুষ ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV