মুসলমান হয়ে নতুন জীবন শুরু করলেন হলিউড সেলিব্রেটি প্যারিস হিলটন
বাংলা প্রেস (নিউইংল্যান্ড): ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহতায়ালার মহানুভবত্বের কাছে অবশেষে মাথানত করলেন হলিউড সেলিব্রেটি প্যারিস হিলটন। ইতিমধ্যে তিনি নতুন জীবনও শুরু করেছেন। প্যারিসের মুখপাত্র ইয়ান ব্রিঙ্কহাম সংবাদ মাধ্যমকে জানান, আমেরিকার সমাজকর্মী হিসেবে প্যারিস যখন সৌদি আরবে অবস্থান করেন তখন পবিত্র কাবা শরিফ পরিদর্শনকালে তিনি ইসলামের প্রতি দুর্বলতা অনুভব করেন এবং সেই থেকে তার মনে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ প্রবল হয়ে ওঠে।

শেষ পর্যন্ত তিনি ইসলামের কাছেই নতি স্বীকার করে নিজেকে উৎসর্গ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে প্যারিসের আগে যারা বিভিন্ন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন তাদের সঙ্গে দীর্ঘদিন তিনি কথা বলেছেন, মিশেছেন। ফলে তিনি উপলব্ধি করতে পেরেছেন, ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। ইসলাম গ্রহণ করার পর প্যারিস সিদ্ধান্ত নিয়েছেন তার পূর্বের ‘তারকা’ তকমা ত্যাগ করে ইসলামের সেবায় বাকি জীবন কাটিয়ে দেবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, পূর্বে আমি ছিলাম একজন যাযাবর। এখন আমি আমার সঠিক পথের দিশা খুঁজে পেয়েছি। যেখানে রয়েছে শান্তির সঠিক নির্দেশনা। আমি এখন একটাই বিশ্বাস করি, আর তা হচ্ছে, ইসলামই সেরা ধর্ম, আল্লাহই একমাত্র স্রষ্টা এবং কোরআনই একমাত্র গ্রন্থ। উল্লেখ্য, আগামী সপ্তাহে হিলটন লস এঞ্জেলসে ফিরে ব্রেভারলিহিলের তার বাড়িতে একটি ইসলামিক স্কুল পরিচালনা করেই বাকি জীবন কাটিয়ে দেয়ার সংকল্পে প্রতিজ্ঞাবদ্ধ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল