ওয়াশিংটনে বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা উদযাপন করল বাংলাদেশের বিজয় দিবস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন: ওয়াশিংটনের সবচাইতে প্রাচীন এবং বাংলাদেশীদের প্রথম সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (বাই) উদযাপন করল বিজয় দিবস ২০১৭। ভার্জিনিয়ার ষ্প্রীংফিল্ডের কমফোর্ট ইন হোটেল বলরুমে ১৭ ডিসেম্বর রবিবার সংগঠনের সভাপতি শফি দেলোয়ার কাজল সহ সভাপতি কামরুল খান লিংকন ও সাধারন সম্পাদক সালেহ আহমেদ এর পরিচালনা ও তত্বাবধানে অনুষ্ঠিত হয় এই বিজয় দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠন এক বছরের কর্মকান্ড নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সাধারন সভা শেষে বাই এর এক বছররের কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এর পরপরই অনুষ্ঠিত হয় বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিআলেখ্য, কবিতা আবৃতি ও মুক্তিযুদ্ধে ধর্ষীতা নারীর কাহিনি নিয়ে রচিক নাটিকা ”বীরাঙ্গনা” মঞ্চায়ন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ্রহন করেন আতিয়া মাহজাবীন নীতু, আদিল খান, মিজানুর রহমান, কুলসুম রহমান. দিলশাদ চৌধুরী ছুটি সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বাই এর২০১৮ সালের শিক্ষা বিষয়ক কর্মসুচী ”পড়ুয়া” নিয়ে উপস্থিত অতিথিদের সাথে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। ”পড়ুয়া” প্রোগ্রামের আওতায় বাই আগামী ২০১৮ সালে বাংলাদেশের ২৫টি জেলার ২৫টি স্কুলে লাইব্রেরী প্রতিষ্ঠার উদ্যেগ নিয়েছে। বাংলাদেশের সংগঠন লাইট অব হোপ এর সাথে যৌথ ভাবে বাই ”পড়ুয়া” প্রোগ্রামে অংশগ্রহন করবে এবং ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলায় ”পড়ুয়া” প্রোগ্রামটি ছড়িয়ে দেয়ার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের বাই এর প্রাক্তন কর্মকতারা সহ ওয়ামিংটন প্রবাসের গন্যমান্য ব্যক্তিবর্গ স্বপরিবারে উপস্থি ছিলেন। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সভাপতি শফি দেলোয়ার কাজল।
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি