নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপিকা ইভা ক্যান্সারে আক্রান্ত, সকলের কাছে দোয়া চেয়েছেন স্বামী
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ক্যান্সারে আক্রান্ত হয়েছেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন রেজা ইভা। তিনি এখন নিয়মিত কেমো থেরাপী নিচ্ছেন। ১৯৯১ থেকে ১৯৯৪ সালের বিভিন্ন সময়ে ঢাকার সাংস্কৃতিক জগতে পদচারণা ছিল ইভার। তিনি এক সময় বাংলাদেশ টেলিভিশনের কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। বিটিভিতে প্রচারিত তাঁর প্রথম নাটক ছিল মোস্তাফিজুর রহমানের-‘সৈকতে শারস’ (১৯৮৬ সাল)। তিনি ১৯৯০ সালে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘অয়োময়’ এ মির্জা বাড়ির কাজের মেয়ে ‘চুন্নি’ চরিত্রে অভিনয় করে
ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছিলেন। ঢাকায় থাকাকালে তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে যুক্ত ছিলেন এবং ক’জনা ও সংবর্ত নামে দুটি আবৃত্তি সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। ১৯৯৫ সালে নিউইয়র্কের স্থায়ীভাবে বাসিন্দা হন ইভা। তিনি লেখাপড়া করেছিলেন মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয় ও বদরুন্নেসা মহিলা কলেজে। মাষ্টার্স করেছেন। প্রবাসী হবার পর তিনি সাংস্কৃতিক কর্মকান্ড থেকে বিচ্যুত হননি। নিজের বাসায় খুলেছিলেন বাংলা স্কুল। একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তিনি লীগ অফ আমেরিকা’র সদস্য। কন্যা রূপন্তীকে নিয়ে জ্যামাইকায় বসবাস করছেন শিবলী-ইভা। ইভার স্বামী বাংলা টিভি’র মহা-পরিচালক মীর ই ওয়াজেদ শিবলী সকলের কাছে দোয়া চেয়েছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!