Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মুুক্তিযোদ্ধা ড. নূরন্নবী এবং সাংবাদিক ইকবাল বাহার চৌধুরীকে বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: January 1, 2018 | 11:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :: মুক্তিযুদ্ধভিত্তিক লেখালেখির জন্যে আমেরিকা প্রবাসী বিজ্ঞানী ও নিউজার্সির কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী এবং সাংবাদিকতায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরীকে বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান করেছে।

৩০ ডিসেম্বর ঢাকায় বাংলা একাডেমির বার্ষিক সভায় যুক্তরাষ্ট্রে বসবাসরত নূরন্নবী এবং ইকবাল বাহার চৌধুরীকে এই ফেলোশিপ প্রদানের সংবাদে গভীর সন্তোষ প্রকাশ করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দুই লেখক-সাংবাদিককে অভিনন্দন এবং বাংলা একাডেমির প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে। পৃথক পৃথকভাবে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আটলান্টিকের এ পাড়ের লেখক-সাংবাদিকরাও বাংলা একাডেমির নজরে রয়েছেন। এই ফেলোশিপ প্রদানের মধ্য দিয়ে মূলত: প্রবাসের লেখক-সাংবাদিক-গবেষকদের অনুপ্রাণিত করা হলো।’

বিবৃতি প্রদানকারিদের মধ্যে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সভাপতি লাবলু আনসার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মিয়া এবং সেক্রেটারি এটিএম মাসুদ রানা অন্যতম। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV