Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

২০১৮ সালে আমেরিকায় যে যে জিনিস প্রাধান্য বিস্তার করতে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: January 4, 2018 | 2:09 AM

মাহমুদ ফেরদৌস : গত বছর আমেরিকায় বিভিন্ন ইস্যুতে ব্যাপক উচ্চবাচ্য হয়েছে। সেই আলোকেই শীর্ষস্থানীয় পত্রিকা ওয়াশিংটন পোস্ট অনুমান করেছে, এই বছর কী কী জিনিস প্রাধান্য বিস্তার করতে পারে দেশটিতে। মোট দশটি ইস্যু নিয়ে আলোচনা করেছেন পত্রিকাটির দশ জন বিশ্লেষক, সাংবাদিক ও কলামিস্ট। মাদক সমস্যা নিয়ে লিখেছেন পত্রিকাটির স্বাস্থ্য ও ওষুধ বিটের প্রতিবেদক লেনি বার্নেস্টেইন। অপরদিকে এ বছর ফ্যাশনে কী কী বিষয়ের ছাপ থাকতে পারে তা নিয়ে লিখেছেন ফ্যাশন সমালোচক রবিন গিবান।
মাদক.
লেনি বার্নেস্টেইন লিখেছেন, এটি প্রায় নিশ্চিত যে এই বছর যুক্তরাষ্ট্রের মাদক সমস্যা আরও খারাপ দিকে মোড় নেবে। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল ও প্রিভেনশন (সিডিএস) গত বছরের শেষ দিকে ঘোষণা দিয়েছে, ২০১৭ সালে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে মৃত্যুর পরিমাণ ২০১৬ সালের চেয়ে ২১ শতাংশ বেড়েছে।

ওই বছর মোট ৬৩৬৩২ জন এ কারণে মারা গেছেন। এটি মেইনে অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরের মোট জনসংখ্যার সমান। 
অপিয়ড ঘরানার মাদক থেকে গত বছর মারা গেছেন ৪২ হাজার মানুষ। ২০১৫ সালের তুলনায় এটি ২৮ শতাংশ বেশি। মাদক থেকে মৃত্যুর হার এত বেশি যে, টানা দুই বছর যুক্তরাষ্ট্রজুড়ে মানুষের সম্ভাব্য আয়ুষ্কাল হ্রাসের পেছনে এটিই বড় কারণ। উন্নত বিশ্বে সম্ভাব্য আয়ুষ্কাল হ্রাসের এমন প্রবণতা বিরল। 
২০১৮ সালে আরও খারাপ হবে। মাত্রাতিরিক্ত বড়ি সেবন ও হেরোইন গ্রহণের ফলে মানুষ মারা যাচ্ছে। এই হার ক্রমেই বাড়ছে। এখন স্পষ্ট সমস্যা হলো ফেন্টানাইল। এই মাদক চীন থেকে পাচার হয় আমেরিকায়। হেরোইনের সঙ্গে মিশিয়ে এটি গ্রহণ করে মাদকসেবীরা। এটির নেশা হেরোইনের নেশার চেয়ে গাঢ়। ফেন্টানাইল সেবনকারীদের মৃত্যুর হারও বেশি। ফেন্টানাইল ও একই ঘরানার মাদকের কারণে ২০১৬ সালে ১৯৪১৩ জন লোকের মৃত্যু ঘটেছে। আগের বছরের চেয়ে যা ছিল দ্বিগুণ।
এ ব্যাপারে কর্তৃপক্ষ কী করছে? যথেষ্ট কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে অপিয়ড ঘরানার ওষুধের প্রেসক্রিপশন কমেছে কিছুটা। কিছু ডাক্তার তাদের রোগীদের অল্পসংখ্যক বড়ি দিচ্ছেন। ফলে বড়ির ওপর নির্ভরতা অনেক রোগীর কমছে।
অপরদিকে যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল ও হেরোইন পাচার ঠেকাতে নেওয়া পদক্ষেপ তেমন কাজে আসেনি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, এই মাদক সমস্যা একটি জাতীয় জরুরী সমস্যা। কিন্তু সরকার এই সংক্রান্ত চিকিৎসা উপলভ্য করতে তেমন অর্থ বরাদ্দ দেয়নি।  
ফ্যাশন.
রবিন গিবান লিখেছেন, ফ্যাশন শিল্পের ক্রেতাদের মধ্যে নারীদের সংখ্যা অনেক বেশি। কিন্তু নারীদের ব্যাপারে ফ্যাশন শিল্পের ভাবনা কী? ২০১৮ সালেই তা বোঝা যাবে।
এক বছরেরও বেশি সময় ধরে নারীবাদ নিয়ে বেশ উচ্চকণ্ঠ ফ্যাশন শিল্প। ২০১৬ সালের দিকে মারিয়া গ্রেজিয়া চিউরি এই ট্রেন্ড শুরু করেন যখন ডায়োর-এ অভিষেক হয় তার। ৭১ বছর বয়সী বিখ্যাত ফরাসি ফ্যাশন প্রতিষ্ঠানটির ইতিহাসে তিনিই প্রথম প্রধান কর্তাব্যক্তি, অর্থাৎ ক্রিয়েটিভ ডিরেক্টর। তিনি যে কালেকশনের সূচনা করেন তাতে নারীবাদী লেখিকা চিমামান্দা গোজি আদিচির কাব্যিক প্রভাব ছিল। মারিয়া গ্রেজিয়া তার প্রতিষ্ঠানের টি-শার্টে আদিচির একটি বিখ্যাত টেড-টকের শিরোনাম যুক্ত করেন। সেটি হলো, উই শুড অল বি ফেমিনিস্টস। এক বছর পরই মারিয়া গ্রেজিয়া অনুপ্রেরণা নেন লিন্ডা নোচিলিনের কাছ থেকে। মৃত এই লেখিকা ১৯৭১ সালে শিল্প ইতিহাসের সমালোচনা করে লিখেছিলেন, কেন মহান কোনো নারী শিল্পী নেই?
ফ্যাশন শিল্পে নারীবাদের জোয়ারে অন্যরাও শামিল হয়। ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান মিসোনির মডেলরা গোলাপি টুপি পরিধান করে, যাকে নারীবাদের অন্যতম প্রতীক ভাবা হয়। নিউ ইয়র্কের ডিজাইনার মারা হফম্যান তার প্রচারণায় বেছে নেন গত বছরের আলোচিত উইমেন মার্চ সংগঠকদের।
কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনার্স অব আমেরিকা সম্মানিত করে প্ল্যানড প্যারেন্টহুডের সেসিল রিচার্ডস ও অ্যাক্টিভিস্ট গ্লোরিয়া স্টেইনেমকে। প্ল্যানড প্যারেন্টহুড নারীদের গর্ভপাত করার অধিকারের জন্য লড়ছে। সেপ্টেম্বরে, ফ্যাশন শিল্পের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠানটি একটি নতুন কর্পোরেট গাইডলাইন লিখেছে। এতে বলা হয়েছে, মডেলরা শুধু পোশাক পরিহিতা নয়। তারা মানুষ, যাদের সঙ্গে মর্যাদা সহকারে আচরণ করা উচিত।
ফ্যাশন শিল্প এক নতুন উপলব্ধিতে পৌঁছেছে যে, তাদের উচিত নারীদের পক্ষে কাজ করা। তাদের সেবায়, তাদের পাশে। আগামী বছর দেখা যাবে নিজেদের রানওয়েতে যেসব স্লোগান ব্যবহার করেছে ফ্যাশন কোম্পানিগুলো সেগুলোর প্রতিফলন বাস্তবে কতটা হবে। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV