Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা অস্ট্রেলিয়ার সতর্কতা

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: February 8, 2018 | 11:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশে ভ্রমণে নিজ নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে  যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে ঘিরে এ সতর্কতা জারি করে এ চার দেশ। দেশগুলোর ঢাকাস্থ দূতাবাস ও হাই-কমিশনের ওয়েবসাইটে জারি করা এ সতর্কবার্তায় বাংলাদেশে থাকা নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়। এছাড়া স্থানীয় গণমাধ্যমের ওপর নজর রাখার পরামর্শও দেয়া হয়।

মার্কিন দূতাবাসের আগাম সতর্কবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষোভ হতে পারে। বিক্ষোভে স্থানীয় পরিবহন সেবা, স্কুল , শপিং মল এবং অন্যান্য স্থাপনায় প্রভাব পড়তে পারে, নাও পারে। এ অবস্থায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় গণমাধ্যমের ওপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বড় ধরনের সমাবেশ, প্রতিবাদ এড়িয়ে চলা ও আশপাশের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পরামর্শ দেয়া হয়। বৃটেনের ভ্রমণ সতর্কতায়ও প্রায় অভিন্ন ভাষায় বাংলাদেশে থাকা বৃটিশ নাগরিকদের সব সময় সতর্কতা অবলম্বন ও বড় ধরনের জনসমাবেশ, রাজনৈতিক অফিস এবং সমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। কানাডার সতর্কবার্তায় রায় পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি যেকোনো মুহূর্তে সহিংস আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এ অবস্থায় কানাডিয়ানদের বিক্ষোভ, জনসমাবেশ এড়িয়ে চলতে ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সতর্কবার্তায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পরিবহন সেবা ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ান নাগরিকদের সতর্কতার সঙ্গে  চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে বাংলাদেশে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV