প্রেসিডেন্ট ট্রাম্পের হোমল্যান্ড নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড নিরাপত্তা উপদেষ্টা টম বোসার্ট পদত্যাগ করেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউজ থেকে এ পর্যন্ত যে কয়জন উপদেষ্টা পদত্যাগ করেছেন টম তাদের মধ্যে সর্বশেষ জন।
ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, বোসার্ট সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তিনি ট্রাম্পের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের অনুরোধে পদত্যাগ করেছেন। জন বোল্টন সোমবার থেকেই হোয়াইট হাউজে কাজ করতে শুরু করেন। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন, ‘দেশের নিরাপত্তার প্রতি যে অঙ্গীকার রয়েছে তার প্রতি প্রেসিডেন্ট অত্যন্ত কৃতজ্ঞ।’
স্যান্ডার্স বলেন, ‘দেশকে সন্ত্রাসী হামলা থেকে নিরাপদ রাখার জন্য হোয়াইট হাউজের প্রচেষ্টাকে নেতৃত্ব দিয়েছেন টম। তিনি সাইবার প্রতিরক্ষাকে জোরদার করেছেন এবং মোকাবিলা করেছেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের।’
বোল্টন আসার পর পদত্যাগ করতে হয় হোয়াইট হাউজের মুখপাত্র মাইকেল এন্টনকেও। -রয়টার্স
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan