Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ইফতার পার্টির সময় সূচি

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: May 24, 2018 | 1:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিউইয়র্কে বাংলাদেশী মুসলিম কমিউনিটিতে জমজমাট ইফতার পার্টির আয়োজন চলছে। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে এসব ইফতার পার্টির আয়োজন চলছে। বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই ইফতার পার্টির দিন-তারিখ ঘোষণা করেছে।  জানা গেছে, পবিত্র রমজান মাস জুড়েই বিভিন্ন সংগঠনের ইফতার পার্টি আয়োজনের কারণে কমিউনিটি সেন্টার ও পার্টি হল এবং বিভিন্ন রেষ্টুরেন্টের হলগুলো ইতিমধ্যেই বুকিং সম্পন্ন হয়েছে। 
জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষ্যে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ইনক’র ইফতার মাহফিল ২৫ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্লাশিং-এর আলী বাবা রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৫ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে, বগুড়া সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৫ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে, বাংলাদেশ সোসাইটি ইনক’র কিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল ২৭ মে রোববার উডহ্যাভেন বুলেভার্ডের জয়া পার্টি হলে, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৭ মে রোববার সন্ধ্যা ৭টায় ব্রঙ্কসের স্টারলিং এভিনিউর নীরব রেষ্টুরেন্টে, পাবনা সমিতি ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৭ মে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৭ মে রোববার সন্ধ্যা ৮টায় এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে, শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৭ মে রোববার বিকেল সাড়ে ৫টায় ব্রঙ্কসের মামুন টিউটোরিয়াল মিলনায়তনে, বগুড়া জেলাবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৭ মে রোববার বিকেল ৫টায় উডসাইডের কুইন্স প্যালেসে, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৮ মে সোমবার সন্ধ্যা ৮টায় উডসাইডের গুলশান ট্যারেসে, সিলেট এম.সি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২৮ মে সোমবার বাদ আসর এস্টোরিয়ার জালালাবাদ এসোসিয়েশন কার্যালয়ে, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ৩০ মে বুধবার সন্ধ্যা ৭টায় উডসাইডের গুলশান ট্যারেসে, মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ১ জুন শুক্রবার সন্ধ্যা ৮টায় উডসাইডের কুইন্স প্যালেসে, যশোর এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ১ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় পালকী পার্টি সেন্টারে, ব্রঙ্কসের পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মেসী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ২ জুন শনিবার সন্ধ্যা ৭টায় পিএস ১০৬-এর ক্যাফেটারিয়ায়, নিউইয়র্ক প্রবাসী চুয়াডাঙ্গা জেলাবাসীদের ইফতার মাহফিল ২ জুন শনিবার জ্যাকসন হাইটসের হাটবাজার রেষ্টুরেন্টের পার্টি হলে, ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ৪ জুন সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নিউ মেজবান পার্টি হলে, ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ইনক’র দোয়া ও ইফতার মাহফিল ৫ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে, রাজবাড়ী ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর ইফতার ও দোয়া মাহফিল ৮ জুন শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে, গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ১০ জুন রোববার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে। ইউএনএ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ