প্রথম আলো উত্তর আমেরিকার ইফতার পার্টি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের প্রায় সকল সংবাদকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে প্রথম আলো উত্তর আমেরিকার প্রথম ইফতার পার্টির প্রাণবন্ত অনুষ্ঠানটি জ্যাকসনহাইটসের একটি পার্টি হলে গত ৩১শে মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক ঈদগায় ঈদের নামাজ পড়াতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি ইমাম হয়ে এবার আসছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ও অনুবাদক শাইখ ইমাম ফয়সল জালালী, নিউইয়র্ক ঈদগাহর পরিচালক ইমাম কাজী কায়্যূম অনুষ্ঠানে মোনাজাত পরিচালনার পূর্বে এ ঘোষণাটি

দেন। ঈদুল ফিতর আগামী ১৫ই জুন, শুক্রবার হবার চান্ছ প্রায় ৯৯% বলেও তিনি ঘোষণা করেন। ঈদের আগে ডাইভারসিটি প্লাজা উদ্ধোধন হলেও নামাজের জন্য প্রস্তুত না হলে ঈদুল ফেতরের ৫টি জামাতই সকাল ৭:০০ টা থেকে প্রতি ঘন্টা অন্তর একটি করে সকাল ১১:০০ টা পর্যন্ত ঈদগাহর অস্থায়ী ভ্যানু পিএস ৬৯ সংলগ্ন ৭৭ ষ্টিটে অনুষ্ঠিত হবে বলেও ইমাম কাজী কায়্যূম সবাইকে অবহিত করেন। এবারের ফিতরা $১০ করে রাখা হয়েছে। নিউইয়র্ক ঈদগাহর ঈদ জামাতে জাকাত ও ফেতরা ফান্ডে তা আদায় করার ব্যবস্থা থাকবে। সকল প্রবাসী বাংলাদেশীকে নিউইয়র্ক ঈদগাহর পক্ষ থেকে ইমাম কাজী কায়্যূম ঈদুল ফেতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আশা করেন যে, প্রবাসে ইসলামী ঐতিহ্য ও তমদ্দুন বজায় রাখতে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব সহ সবাই নিউইয়র্ক ঈদগাহর ঈদ জামাতে উপস্থিত হবেন! অনুষ্ঠানটি পরিচালনা করেন ইব্রাহীম চৌধুরী খোকন। REPORT: IMAM QAZI QAYYOOM, FOUNDER, NEW YORK EIDGAH
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!