২৫ ঘণ্টায় হবে এক দিন!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চাঁদের সঙ্গে দূরত্বের ওপর পৃথিবীর আহ্নিক গতি অনেকটা নির্ভরশীল। কোটি বছর আগে চাঁদ ছিল পৃথিবীর অনেক কাছে। তখন পৃথিবী নিজ অক্ষে একবার পাক খেতে সময় নিত প্রায় ১৮ ঘণ্টা ৪১ মিনিট। চাঁদ ক্রমেই দূরে সরে যাওয়ায় পৃথিবীর আহ্নিক গতিতে এসেছে পরিবর্তন। এখন ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড অর্থাৎ প্রায় ২৪ ঘণ্টায় এক দিন। তবে এইদিনও হয়তো ফুরাতে চলেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক ড. স্টিফেন মায়ারস দাবি করেছেন, চাঁদ ক্রমেই পৃথিবী থেকে দূরে সরে যাওয়ায় পৃথিবীর আহ্নিক গতিতে পরিবর্তন আসবে। ফলে ভবিষ্যতে ২৪ নয়, ২৫ ঘণ্টায়ই এক দিন হবে। ড. মায়ারসের সঙ্গে একমত দেশটির কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালবার্তো শিলিনভেরনোও। সম্প্রতি তারা এ বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সে, যা ভাবিয়ে তুলেছে অন্য গবেষকদের।
ড. মায়ারস বলেন, ‘পৃথিবী ও চাঁদের সম্পর্ক নিয়ে শিলিনভেরনোর সঙ্গে আমি অনেকদিন কাজ করেছি। প্রায় ১৪০ কোটি বছর আগের পাথরের নমুনা পরীক্ষা করে আমরা চেষ্টা করেছি প্রাচীন ভৌগোলিক সময়সীমা সম্পর্কে ধারণা নিতে। আমরা নিশ্চিত, চাঁদ একসময় পৃথিবীর আরও অনেক কাছে ছিল এবং এক দিনের সময় ছিল বর্তমানের চেয়ে কম।’ তিনি বলেন, বর্তমানে পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৩৯৯ কিলোমিটার। প্রতিবছর চাঁদ পৃথিবী থেকে ৩.৮২ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে।
এদিকে ড. মায়ারসের এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন, সময় এক ঘণ্টা বাড়লে এক দিনে অনেক বেশি কাজ করা যাবে। খবর এক্সপ্রেস ইউকের। সূত্র : সমকাল
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!