নিউইয়র্কে এনওয়াইবিএ লায়ন্স ক্লাব’র নতুন কমিটির অভিষেক শুক্রবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটি (২০১৮-২০১৯) এর কর্মকর্তাদের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা হবে আগামী ১৩ জুলাই শুক্রবার সন্ধ্যায়। নিউইয়র্কের উডসাইডস্থ ‘গুলশান টেরেসে’ অনুষ্ঠিতব্য বর্নাঢ্য অভিষেক আয়োজনের সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
এনওয়াইবিএ লায়ন্স ক্লাব’র ২০১৭-২০১৮ সালের এ্যাকটিং প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ ও সেক্রেটারি লায়ন আসেফ বারি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,অভিষেক অনুষ্ঠানে লায়ন্স ডিষ্ট্রিক্ট ২০-আর ২ এর গভর্ণর লায়ন গুস্তাভো সানচেজ নতুন কমিটির কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করিয়ে অভিষিক্ত করাবেন। কনভেনর লায়ন আহসান হাবিব ও মেম্বার সেক্রেটারী লায়ন ফাহাদ চৌধুরীর তত্ত্বাবধানে একটি শক্তিশালী উপ-কমিটি অভিষেক আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। আমন্ত্রিত লায়ন্স ডিষ্ট্রিক্ট লিডার্স,ক্লাব সদস্য ও কমিউনিটির বিশিষ্টজনদের জন্যে অভিষেক অনুষ্ঠানের শেষ পর্বে থাকবে সাংস্কৃতিক পর্ব। অভিষেক উপলক্ষ্যে লায়ন শামসুল আলম এর সম্পাদনায় একটি ‘স্মরনিকা’ প্রকাশের কাজ এগিয়ে চলছে।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ ও সেক্রেটারি লায়ন একেএম রশিদের নেতৃত্বে নতুন কমিটির কর্মকর্তাদের দায়িত্বের সময়কাল গত ১ জুলাই থেকে শুরু হয়েছে,যা থাকবে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature