নিউইয়র্ক সিটির জ্যামাইকায় বারী হোম কেয়ারের শাখা উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির কুইন্স বরোরর জ্যামাইকা সহ আশাপাশ এলাকার প্রবীণদের সেবার লক্ষ্যে স্থানীয় হিলসাইড এভিনিউতে বারী হোম কেয়ার-এর শাখা উদ্বোধন করা হয়েছে। এটি বারী হোম কেয়ারের দ্বিতীয় শাখা। ১৬৪-০৫, হিলসাইড এভিনিউ ঠিকানায় (দ্বিতীয় তলা) বুধবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে শাখাটির অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও আসেফ বারী টুটুল। এসময় বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বারী হোম কেয়ার-এর সেবা গ্রহণকারী সদস্যবৃন্দউপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন কমিউনিটি নেতা মতিউর রহমান। উল্লেখ্য, সিটির জ্যাকসন হাইটসে প্রতিষ্ঠানটির আরো একটি শাখা রয়েছে। খবর ইউএনএ’র।
জ্যামাইকায় বারী হোম কেয়ার-এর শাখা উদ্বোধন উপলক্ষ্যে আসেফ বারী টুটুল ইউএনএ প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, বাংলাদেশী কমিউনিটি সহ সকল অন্যান্য কমিউনিটির প্রবীণদের সেবার মাধ্যমে ব্যবসার অন্যতম সুযোগ রয়েছে। তাছাড়া কুইন্সের জ্যামাইকা প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বসবাস। তাই সবকিছু বিবেচনা করেই জ্যামাইকায় শাখা খোলা হয়েছে।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মুক্তিযোদ্ধা শরাফ সরকার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি ও প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটি ইনক’র স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, জেবিবিএ’র সাবে কর্মকর্তা হারুন ভূইয়া ও ফাহাদ সোলায়মান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক সভাপতি আতোয়ারুল আলম, বর্তমান সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ প্রমুখ।
এদিকে বারী হোম কেয়ার-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের জন্য একটি বিশ্বস্থ নাম বারী হোম কেয়ার। প্রতিষ্ঠানটি দীর্ঘ দুই বছর ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে দক্ষতা এবং নিষ্ঠা’র সাথে। বারী হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করে এবং স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ অর্থ প্রদান করে। সাফল্যের ধারাবাহিকতায় জ্যামাইকাবাসীর কথা বিবেচনা করে এবং বারী হোম কেয়ার এর সেবা গ্রহণকারী সদস্যদের সুবিধার্থে ১১ জুলাই জ্যামাইকার সহজ লোকেশনে উদ্বোধন হলো বারী হোম কেয়ার এর দ্বিতীয় শাখা।
বারী হোম কেয়ার-এর জ্যামাইকা শাখার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সুধীবৃন্দ বলেন, সিনিয়র সিটিজেন, অসুস্থ, বয়স্ক এবং শারীরিকভাবে চলাফেরায় অক্ষম মানুষদের স্টেটের নিয়ম কানুন মেনে আন্তরিকভাবে হোমকেয়ার সেবা প্রদানের ক্ষেত্রে বারী হোম কেয়ার সাফল্যের নজীর রেখেছে। আগামী দিনগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় বারী হোম কেয়ার এর সাফল্য এবং সুনাম অব্যাহত থাকবে এমনটাই কাম্য।
প্রতিষ্ঠানটির সিইও আসেফ বারী (টুটুল) অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত দিনে বারী হোম কেয়ার-এর সফল যাত্রা এবং ক্রমবর্ধমান প্রসারে বিভিন্ন সময়ে যারা বারী হোম কেয়ার-এর পাশে ছিলেন, নানাভাবে সহোযগিতা করেছেন, তাদের সবার প্রতি সহৃদয় কৃতজ্ঞতা প্রকাশ এবং আগামী দিনগুলোতে জ্যামাইকায় বারী হোম কেয়ার-এর নতুন শাখার উদ্বোধন এবং পথচলায় বরাবরের মতই এর সকল বন্ধু, শুভাকাংক্ষীদের পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন। তিনি বলেন, জ্যামাইকাবাসীর সুবিধার্থে জ্যামাইকায় অত্যন্ত সহজ লোকেশনে উদ্বোধন হলো বারী হোম কেরার এর দ্বিতীয় শাখা। আমরা চাই প্রিয়জনদের সেবা করে পরিবারের সদস্যরা নিউইয়র্ক স্টেটের নিয়ম অনুযায়ী ঘরে বসেই অর্থ উপার্জন করুন। এতে একটি পরিবার যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি দৃঢ় এবং মধুর হবে পারিবারিক বন্ধন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!