Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

ধীরেন্দ্রনাথ দত্ত পরিষদ, ইউএসএ গঠিত 

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: July 12, 2018 | 3:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ধীরেন্দ্রনাথ দত্ত পরিষদ, ইউএসএ গঠিত হয়েছে। ৭ জুলাই শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান রেস্তোরায় এক সভায় সংগঠনটির কার্ষনির্বাহী কমিটি ও উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়। আন্তর্জাতীক মানবাধীকার কর্মী শিতাংশু গুহকে সভাপতি এবং সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের একটি কমিটি করা হয়।  ডঃ নুরুন নবীকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্যের একটি উপদেষ্টা পর্ষদও সভায় ঘোষণা করা হয়। 
সংগঠনের সভাপতি শিতাংশু গুহ সভায় বলেন,  ভাষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ । বাংলা ভাষার পক্ষে  প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। এই মহান নেতাকে স্মরন ও তাঁর প্রাপ্য সম্মাণ দেওয়ার জন্য তাঁর স্মৃতির উদ্দেশ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। ধীরেন্দ্রনাথ দত্তের জন্ম দিবস ২ নভেম্বন। এই দিন উপলক্ষে নিউইয়র্কে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাঁর জীবন ও কর্ম নিয়ে আগামী একুশে বই মেলায় ঢাকা হতে একটি সংকলন প্রকাশেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।  
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফাহিম রেজা নূর, লুৎফুর নাহার লতা,  মিঠুন আহমদ, নিনি ওয়াহেদ, মনিকা রায়, গোপাল স্যান্যাল, সুব্রত বিশ্বাস, প্রতিপ দাশগুপ্ত, ওবায়দুল্লাহ মামুন, স্বীকৃতি বড়ুয়া,মুজাহিদ আনসারি,  চন্দন সেনগুপ্ত, শুভ রায়, শিবলী সাদিক , প্রিয়তোষ দে, মাথিস রোজারিও বাবুল, বিশ্বজিৎ সাহা, সুশীল সাহা,  প্রদীপ সাহা, বিভাস মল্লিক, রবীন্দ্র সরকার, সময় রায় প্রমুখ।  
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ