Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

খালেদার প্রসঙ্গ উঠাতেই বিল ক্লিন্টন বললেন : ‘ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নাউ ডিফিকাল্ট’

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: July 15, 2018 | 12:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এখনও জনপ্রিয়তার শীর্ষে বিল ক্লিন্টন। শহর, উপ-শহর এমনকি প্রত্যন্ত এলাকাতেও সাবেক এই প্রেসিডেন্টকে কাছে পেতে সাধারণ মানুষেরাও উদগ্রিব হয়ে থাকেন। যার বহি:প্রকাশ ঘটলো ২৮ জুন বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি থেকে ৪০ মাইল দূর হান্টিংটন সিটির একটি কর্মসূচিতে। ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’ নামক ক্লিনটন এবং খ্যাতনামা লেখক জেমস প্যাটারসনের যৌথভাবে লেখা বই বিক্রির জন্যে গত মে মাসে আমাজনে নোটিশ দেয়া হয়। মাথাপিছু ৩০ ডলারের টিকিট ক্রয় করে ঢুকতে হবে ঐ অনুষ্ঠানে, এরপর অটোগ্রাফসহ বই দেয়া হবে। দেড় ঘন্টার মধ্যে ৫০০ টিকিট বিক্রি হয়ে যায়।

এরপরও অনুষ্ঠানের জন্যে ‘বুক রিভ্যু’ নামক স্টোরের প্রবেশ মুখে দীর্ঘ লাইন। অতিক্রম করতে হয় সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী। সিক্রেট সার্ভিসের লোকজন বিভিন্ন ভাবে তল্লাসীর পর মেটাল ডিটেক্টর দিয়েও পরখ করা হয় প্রত্যেক টিকিটধারিকে। এরপর যথারীতি লাইন দিয়েই বই হাতে ক্লিন্টনের টেবিল এবং অপেক্ষার অবসান। প্রত্যেকেই তাকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানান এবং হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন। ক্লিন্টন নিজে থেকেও অনেকের কাছে নানান কিছু জানতে চান। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে সামগ্রিক পরিস্থিতির একটি ধারণা সংগ্রহে তিনি সক্ষম হয়েছেন বিচক্ষণ রাজনীতিক হিসেবে। তবে ব্যতিক্রম ছিলেন বাংলাদেশী-আমেরিকান গোলাম ফারুক শাহীন। জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক এবং আমেরিকার ডেমক্র্যাটিক পার্টির রেজিস্টার্ড ভোটার গোলাম ফারুক শাহীন শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই বাংলাদেশ টেনে আনেন। তার দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতেই ক্লিন্টন কালক্ষেপণ না করেই বললেন, ‘আমি জানি সবকিছু।’ ‘ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নাউ ডিফিকাল্ট’ -মন্তব্য সাবেক এই প্রেসিডেন্টের।

এ সময় শাহীন তাকে জানান যে, ৭৫ বছর বয়েসী এই রাজনীতিককে জেলে নেয়া হয়েছে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জড়িয়ে। মানবিক কারণেও তাকে জামিন দেয়া হচ্ছে না। একটি মামলায় জামিন হলে আরেকটি দাঁড় করানো হচ্ছে। ক্লিন্টন এসব শ্রবন করলেও মতামত ব্যক্ত করেননি। শাহীনের বইয়ে অটোগ্রাফ দেন নিবিষ্ট মনে।

অন্যদের অটোগ্রাফের সময় যতটুকু সময় দিয়েছিলেন, তার ঢের বেশী সময় নিয়েছেন বাংলাদেশী অভিবাসীর কথোপকথন শোনার জন্যে। প্রসঙ্গত: উল্লেখ্য, ক্লিন্টন ও প্যাটারসনের লেখা এই বইতেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির টালমাটাল অবস্থা বিবৃত হয়েছে। ট্রাম্পের অস্থিরতা গ্রাস করেছে গোটা বিশ্বকে-সে ইঙ্গিত রয়েছে এই গ্রন্থে। এমন অবস্থায় দক্ষ একজন প্রেসিডেন্টের অনুপস্থিতির প্রসঙ্গ স্থান পেয়েছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV