Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

তিন সিটি নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে প্রবাকস’র স্মারকলিপি

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: July 15, 2018 | 1:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ওই এলাকার প্রবাসী ভোটারদের বিদেশ থেকে ভোটগ্রহনের দাবিতে সিইসি বরাবরে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতি (প্রবাকস)। প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে এক যুগ ধরে কর্মরত সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপিতে বলা হয়, বিদ্যমান আইনে পোষ্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটগ্রহনের কথা সুস্পষ্টভাবে উল্লেখ থাকলেও  বিদেশ থেকে প্রবাসীরা ভোট দিতে পারেনা। দূতাবাসের মাধ্যমে ইভিএম পদ্ধতিতে অথবা পোষ্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা যাতে উক্ত তিন সিটিতে বিদেশ থেকে ভোট দিতে পারেন সেজন্য সিইসিকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। গত ৫ ই জুলাই বৃহস্পতিবার স্থানীয় নিউইয়র্ক  সময় দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাকসের নেতৃবৃন্দ নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহন করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা। এসময় আরো উপস্থিত ছিলেন কনসুলেটের প্রধান পারভীন সুলতানা ও  কাউন্সিলর আসিফ আহমেদ। 

কনসাল জেনারেলকে স্মারকলিপি দেয়ার বিষয়ে প্রবাকসের সভাপতি মোঃ মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, নানান জটিলতার কারণে এতকাল প্রবাসীদের ভোট নেয়া হয়নি। এই সরকারের আমলে জাতীয় সংসদে প্রবাসীদের ভোটাধিকার আইন পাস করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রবাসীদের ভোট নিতে সুপারিশ পাঠানো হয়েছে। আমরা এক কোটি প্রবাসী আগামী সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। 
এ ব্যাপারে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মূলধারার রাজনীতিক দেওয়ান বজলু চৌধুরী বলেন, বিশ্বব্যাপী মাত্র এক ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ করা হয়। বাংলাদেশে বর্তমানে প্রতিটি উপজেলায় হাজার হাজার প্রবাসী আছেন। প্রবাসীরা ভোট দিতে পারলে এলাকার উন্নয়ণে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, সিলেট সিটিতে প্রতিটি ওয়ার্ডে শতশত প্রবাসী ভোটার আছেন। প্রবাসীদের বিদেশ থেকে ভোট দেয়ার ব্যবস্থা করা হলে অযোগ্য বিতর্কিত কেউ নির্বাচিত হতে পারবেনা।
প্রবাকসের সহ সভাপতি আবুল কে মজুমদার বলেন, প্রবাসীদের ভোট দেয়ার অধিকার রাষ্ট্র আমাদের দিয়েছে। বাংলাদেশের উন্নয়নে এবং বিনিয়োগে প্রত্যেকটা প্রবাসী অবদান রাখছে। প্রবাসীদের রেমিটেন্সে অর্থনীতির চাকা সচল থাকছে। প্রবাসীরা ভোট দিতে পারলে দেশের আরো বেশি মনোযোগী হবেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ