গুগল ও ফেসবুক উভয়েই জড়িয়ে পড়তে পারে বানিজ্য যুদ্ধে!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা কথিত বানিজ্যযদ্ধে ছড়িয়ে পড়েছে সিলিকন ভ্যালিতেও। ট্রাম্প প্রশাসন চীনের তৈরী যোগাযোগ যন্ত্রপাতির উপর শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গুগল, ফেসবুক, আমজনের মতো চীনা যন্ত্রপাতি ব্যবহান করা কোম্পানিগুলো বিপদে পড়তে পারে।
ইন্টেলের মতো চিপ নির্মাতাদের জন্যও সামনের দিনগুলোতে কোন সুখবর নেই। মার্কিন কোম্পানিগুলো প্রায়ই প্রায় নির্মিত চিপ চীনে সংযোজন, পরীক্ষা এবং প্যাকেজিং এর জন্য পাঠিয়ে থাকে। এখন থেকে আবার এই পণ্য যুক্তরাষ্ট্রে ফেরত আনতে অতিরিক্ত ব্যয় করতে হবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলো বানিজ্যযুদ্ধ থেকে নিজেদের সযতkgb দূরে রেখেছে। শূল্ক সম্ভাবনা তাদের এবার কথা বলতে বাধ্য করতে পারে। ৩০ আগস্টের পর থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ২০০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের উপর ১০ শতাংশ হারে শুল্ক দিতে হবে। এর মধ্যে রয়েছে মডেমের মতো প্রযুক্তি পণ্য। চীন তাদের ২৩ বিলিয়ন ডলারের প্রযুক্তি রপ্তানির অর্ধেকের মতো যুক্তরাষ্ট্রে পাঠিয়ে থাকে। গবেষণা প্রতিষ্ঠা ইভেস এর মতে এসব কারণে গুগল, ফেসবুক ও অ্যামাজনের পরিচলন ব্যয় আগের তুলনায় বাড়বে। আর তাদের সবচেয়ে বড় আশঙ্কা হলো শুল্কের কারণে তাদের সরবারহ লাইন বিপর্যস্ত হতে পারে। সিএনএন
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan