Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক সন্ধানের প্রথম বর্ষপূর্তি

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: July 16, 2018 | 11:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রথম বর্ষপূর্তি উদযাপন করলো নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক সন্ধান। এ উপলক্ষে শুক্রবার(১২ জুলাই) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন চারুশিল্পী মতলুব আলী। সাপ্তাহিক সন্ধানের পক্ষ থেকে স্বাগত বক্তব্য করেন সম্পাদক সনজীবন কুমার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাপ্তাহিক সন্ধানের প্রধান উপদেষ্টা কাজী জামান ও উপদেষ্টা বিমল সরকার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেসিডেন্ট ও সিইও সাইফুল আমিন, ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনির, বার্তা সম্পাদক মোস্তফা কামাল মামুন ও ব্যবস্থাপনা সম্পাদক মোফাজ্জল হোসেন।

 
আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বর্ষপূর্তির কেক কাটেন সাপ্তাহিকটির সম্পাদক সনজীবন কুমার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, চিত্র পরিচালক কবীর আনোয়ার, সাপ্তহিক আজকালের প্রধান সম্পাদক মনজুর আহমেদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান,সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমূল আহসান,সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক তাসের মাহমুদ, সাপ্তাহিক বাংলাদেশের ষ্টাফ রিপোর্টার সোলেয়মান আলী,কলামিষ্ট সুব্রত বিশ্বাস,গীতিকার ও সুরকার জীবন চৌধুরী, শিল্পকলা একাডেমীর সভাপতি মনিকা রায়,অধ্যাপিকা হোসনে আরা বেগম, কবি ফকির ইলিয়াস,ছড়াকার মনজুর কাদের, কবি ছন্দা বিনতে সুলতানসহ কমিউনিটির সাংবাদিক,সাহিত্যিক,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী সাবিনা নীরু।
কবিতা ও ছড়া আবৃত্তি করেন মনজুর কাদের ছন্দা বিনতে সুলতান। সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কন্ঠযোদ্ধা রথীন্দ্র নাথ রায় ও শহীদ হাসান ও শাহ মাহবুব।


বাংলা ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রেখে প্রবাসে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে সংবাদপত্র অগ্রণী ভূমিকা পালন করেছে বলে বক্তারা উল্লে¬খ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমসের সম্পাদক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান ও নিবার্হী সম্পাদক আলমগীর হোসেন সরকার, ইউএন-এর সম্পাদক সালাউদ্দিন আহমেদ,সাপ্তাহিক আজকালের নিবার্হী সম্পাদক শাহাব সাগর, দৈনিক ইত্তেফাক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ, সময় টিভির যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হাসানুজ্জামান সাকি, এটিএন বাংলা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি কানু দত্ত, ভয়েস অব আমিরিকা নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদ,মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বিশিষ্ট রিয়েলেটর শরাফ সরকার, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহূল আমিন, সাদী মিন্টু ও আজাদ বাকির, বাচিকশিল্পী গোপন সাহা,রূপসী বাংালার সম্পাদক শাহ জে. চৌধুরী, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, নারায়নগঞ্চ সমিতির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক অধ্যাপক রফিকুল ইসলাম, কুমিল্লা সমিতির সভাপতি আমিনুূল ইসলাম চৌধুরী, উত্তর বঙ্গ ফাউন্ডেশনের সভাপতি ডা,আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্না, উত্তরবঙ্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, বিশিষ্ট ছাত্রনেতা মুজাহিদ আনসারী, সুচিত্রা সেন মেমোরিয়াল কমিটির সভাপতি গোপাল স্যানাল, বিশিষ্ট ছাত্র নেতা জাকির হোসেন বাচ্চু, বিএনপির নেতা কাজী শাখাওয়াত হোসেন আজম, পারভেজ সাজ্জাদ, মাকসুদুল হক চৌধুরী সহ অনেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ