Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের আহ্বান মার্কিন আইনপ্রণেতাদের

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: July 16, 2018 | 11:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে মার্কিন শীর্ষস্থানীয় আইনপ্রণেতারা। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন দুর্বল মানুষ হিসেবে আখ্যাও দিয়েছেন।ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যৌথ সংবাদ সম্মেলনের সময় তাকে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে জবাবদিহি করতে ব্যর্থ হওয়ার দাবি করেছে কিছু রিপাবলিকান আইন প্রণেতাও বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’।

সোমবার পুতিনের সাথে ট্রাম্পের যৌথ সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরই আইনপ্রণেতারা বলেন, রিপাবলিকান ট্রাম্প একজন ভীতু ও দুর্বল মানুষ। এমনকি পুতিনের সাথে ট্রাম্পের বৈঠকটিকে একটি ‘কৌশলগত ভুল’ বলেও দাবি করেছেন জন মেককেইন নামে একজন সিনেটর।

উল্লেখ্য, ২০১৬সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ট্রাম্পের পক্ষে হস্তক্ষেপ চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এটি তদন্তে মার্কিন সাবেক গোয়েন্দা প্রধান রবার্ট মুলারকে স্পেশাল কাউন্সিলর করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ইতোমধ্যেই তারা হস্তক্ষেপের সাথে জড়িত সন্দেহে রাশিয়ার অন্তত ১২জন গোয়েন্দা সদস্যকে অভিযুক্তও করেছে। ইয়ন নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV