Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন মিলার

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: July 18, 2018 | 3:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পেয়েছেন আর্ল রবার্ট মিলার। প্রেসিডেন্ট  ডনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছেন। বর্তমানে তিনি বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন মিলার। সিনেটের অনুমোদনের পরই মিলারের মনোনয়ন চূড়ান্ত হবে। 
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসাল জেনারেল ছিলেন মিলার। তাছাড়া তিনি নয়া দিল্লি, বাগদাদ ও জাকার্তায় আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত গ্যাবোর্নে মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করেন। তিনি ইউনিভার্সিটি অব মিশিগান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এবং মার্কিন মেরিন কোরের একজন সাবেক কর্মকর্তা। 
তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেয়েছেন সাহসিকতা বিষয়ক অ্যাওয়ার্ড ফর হিরোইজম পুরস্কার এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন থেকে পেয়েছেন শিল্ড অব ব্রেভারি পুরস্কার। তিনি ফরাসি, স্প্যানিশ, ইন্দোনেশিয়ান ভাষায়ও কথা বলতে পারেন। তিনি বিবাহিত। তার স্ত্রী আনা মিলার। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV