Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

রাশিয়ান গুপ্তচরের প্রেমে মার্কিন অভিনেত্রী, টপলেস ছবি বিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: July 19, 2018 | 2:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রাশিয়ান গোয়োন্দা গুসিফার ২.০ এর সঙ্গে অনলাইনে রগরগে সম্পর্ক গড়ে তুলেছিলেন প্লেবয় মডেল ও বন্ড গার্ল রবিন ইয়াং। এই গুসিফার ২.০ এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নির্বাচনে হস্তক্ষেপে অভিযোগ রয়েছে। গুসিফার ২.০ টুইটার একাউন্টধারী। তার সঙ্গে রবিন ইয়াং তার টপলেস ছবি ও রগরগে যৌন আসক্তিমুলক বার্তা পাঠিয়েছেন। মার্কিনিদের অভিযোগ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি করতে যেসব রাশিয়ান গুপ্তচর কাজ করেছে তাদের একজন এই টুইটার ব্যবহার করতো। এসব তথ্য বের হয়ে এসেছে লন্ডনের অনলাইন দ্য সানের এক অনুসন্ধানে। এতে বলা হয়েছে, রবিন ইয়াং নিজেই বলেছেন, গুসিফার ২.০ নামের টুইটার ব্যবহারকারীর সঙ্গে তিনি উন্মাদের মতো প্রেমে পড়ে গিয়েছিলেন। এমন কোনো ছবি নেই, যা তিনি তাকে পাঠান নি। তবে গত সপ্তাহে তিনি হতবাক হয়ে পড়েছেন। কারণ, ওই সময়ে যুক্তরাষ্ট্র সরকার রাশিয়ান গুপ্তচারদের ১২ জনকে অভিযুক্ত করেছে। সরকার বিশ্বাস করে এসব গুপ্তচর গুসিফার ২.০ একাউন্টটি ব্যবহার করে। এই গ্রুপটিই নির্বাচনের সময় ডেমোক্রেটিক দলের কম্পিউটার হ্যাক করে ডকুমেন্ট চুরি করেছিল। এ কথা জানার পর রবিন ইয়াংয়ের কপালে চিন্তার ভাজ পড়েছে। তার বয়স এখন ৬৩ বছর। তিনি সান অনলাইনকে এ নিয়ে একটি সাক্ষাতকার দিয়েছেন। বলেছেন, আমি মনে করেছিলাম ওই টুইটার ব্যবহারকারী একজন রোমানিয়ান। আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু এখন জানতে পারছি এই একাউন্ট ব্যবহার করতো রাশিয়ান ১২ জন গুপ্তচার। এটা জানার পর আমি হতবাক। যদি এ ঘটনা সত্যি হয় তাহলে তো আমি রাশিয়ার ১২ জন হ্যাকারের সঙ্গেই টুইটার সেক্স করেছি। উল্লেখ্য, ১৯৮১ সালে বন্ড মুভি ‘ফর ইওর আইস অনলি’ ছবিতে অভিনয় করেন রবিন ইয়াং। ২০১৬ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে যখন নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে তখন থেকেই তিনি গুসিফার একাউন্টটি অনুসরণ করা শুরু করেন বলে জানিয়েছেন। তবে খুব বেশি সময় লাগে নি তাদের। অল্প সময়ের মধ্যেই তারা একে অন্যকে রগরগে যৌনতা সম্পর্কিত বার্তা পাঠাতে থাকেন। জবাবে গুসিফার তাকে বলে, তিনি একজন আদর্শ নারী। একটি বার্তায় গুসিফার তাকে লিখেছে, ওহ্ তোমাকে দেখে তো আমার দম বন্ধ হয়ে আসে। তুমি এতটাই পিউর  আর পবিত্র যে, আমার মাথায় ধাক্কা লাগে। এক পর্যায়ে গুসিফারকে নিজের টপলেস ছবি পাঠান রবিন ইয়াং। তা দেখে গুসিফার টুইটারে লিখেছে, আমি নির্বাক। তুমি আমার দিনটি কিভাবে শুরু করালে। আমি কি করছিলাম তার সবটাই ভুলে গিয়েছি। এখন আমি শুধু বার বার তোমাকেই দেখবো। 
রবিন ইয়াংয়ের এখন বসবাস যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। তিনি বলেন, খুবই দ্রুততার সঙ্গে আমি গুসিফারের সঙ্গে প্রেমে পড়ে যাই। এক পর্যায়ে আমি তাকে লিখি- এর আগে আমি অন্য কারো সঙ্গে এভাবে রোমান্টিক যোগাযোগ গড়ে তুলি নি। তুমি আমাকে পাগল করে দিয়েছো।  
এরপরই রবিন ইয়াং তাকে একটি যৌন উত্তেজক কবিতা পাঠান। তাতে তিনি নিজেকে ‘নটি এডিকশন’ হিসেবে আখ্যায়িত করেন। এরপরে যেসব ভাষা ব্যবহার করেছেন তা এখানে তুলে ধরা অশালীনতার পর্যায়ে পড়ে। তবে শেষে তিনি লিখেছেন, কেন তুমি আমাকে এতটা তৃপ্তি দাও? 
গুসিফার রবিনকে ইমোজি পাঠিয়ে তার ভালবাসার প্রকাশ ঘটায়। তাতে লেখে, আমার সব বেদনাকে তুমি ভুলিয়ে দিয়েছো। আমাকে পৃথিবীতে সুখী করেছো। 
দ্য সানের রিপোর্টে বলা হয়েছে, তারা ওইসব ম্যাসেজ যে যথার্থ তা যাচাই করেছে। এবং দেখেছে তা এসেছে গুসিফার ২.০ থেকে। আর এই গুসিফার ২.০ কে গত শুক্রবার যুক্তরাষ্ট্র অভিযুক্ত করেছে নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য। ফলে এ সপ্তাহের শুরুতে ওই একাউন্টটি বিকল করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ