যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে নৌকা ডুবে ১৯ পর্যটক নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে পর্যটনবাহী একটি নৌকা ডুবে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ব্রানসন শহরের বিখ্যাত টেবল রক লেকে দূর্ঘটনাটি ঘটে। মিসৌরি রাজ্যের ব্রানসন শহরটি থিয়েটার ও সঙ্গীতের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এ খবর দিয়েছে আল জাজিরা।
পুলিশ জানিয়েছে, দূর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায়। দুর্ঘটনাকবলিত ওই নৌকাটিতে ৩১ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে প্রায় অর্ধেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ৭ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। একজনের অবস্থা এখনো বেশ আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাত ১১ টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। পরে তা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। শুক্রবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। তীর থেকে ধারণ করা এক ভিডিও ফুটেজে দেখা যায়, ঝড়ের মধ্যে দুটি নৌকা তীরে ভেরার চেষ্টা করছিল। তারমধ্যে, একটি নৌকা তীরে পৌঁছাতে সফল হলেও অপরটি ব্যর্থ হয়। দূর্ঘটনার শিকার নৌকাটি রিপ্লে এন্টারটেইনমেন্ট নামের একটি কোম্পানির।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, দূর্ঘটনার দিন টেবল রক লেকের আবহাওয়া খুব দ্রুত বদলে গিয়েছিল। সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটেও বাতাসের গতি ছিল ঘন্টায় মাত্র ৯ কিলোমিটার। কিন্তু মাত্র ২০ মিনিট পরেই তা বেড়ে দাঁড়ায় ঘন্টায় ৮৬ কিলোমিটারে। স্থানীয় ব্যবসায়ী রিক কেটেলস বলেন, কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়। আমি আমার জীবনের বেশিরভাগ সময় এখানে থেকেছি কিন্তু কখনো এরকম ভয়াবহ ঝড় দেখিনি। ব্রানসন শহরের কর্মকর্তারা দূর্ঘটনার শিকার পর্যটকদের আত্মীয়দের জন্য ব্রানসন সিটি হল খুলে দিয়েছে। জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড ইতিমধ্যে এই ঘটনার কারণ জানার জন্য একটি তদন্তকারী দল পাঠিয়েছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!