প্রবাস জীবন ছেড়ে যাওয়া আফজালুর রহমান সরকারের বিদায় সংবর্ধনা নিউইয়র্কে
https://www.facebook.com/USANewsNY/videos/2345723258778793/
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাস জীবন ছেড়ে যাওয়া ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সহ সভাপতি মো: আফজালুর রহমান সরকার (চেয়ারম্যান)কে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রঙ্কস ইউনিট। গত ২০ জুলাই শুক্রবার নিউইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর আল আকসা পার্টি হলে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে আগামী ২৫ জুলাই মো: আফজালুর রহমান সরকারের দেশে ফিরে যাবার কথা রয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রঙ্কস ইউনিট কমান্ডার আবুল মনসুরের পরিচালনায় এবং ব্রঙ্কস ইউনিটের ডেপুটি কমান্ডার মো. মঞ্জু চোকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ডাইভার্সিটি হোমস ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ইমরান রন শাহ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুন, সিনিয়ার সহ সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,

প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আবদুল বাছির খান, প্রবাসী মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, মনির হোসেন, মেঘনা উপজেলা ফাউন্ডেশন অব ইউএসএ’র উপদেষ্টা মিয়া মো. দাউদ, বৃহত্তর কুমিল্লা সোসাইটি’র সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট খবির উদ্দিন ভূইয়া, খায়ের আখন্দ, সারোয়ার আলী, বুরহান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মমতাজ উদ্দিন।


অনুষ্ঠানে ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, এসএএম টিভির সিইও গোলাম মোস্তফা সংগ্রামসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।


পরে মো: আফজালুর রহমান সরকারকে প্রধান অতিথি ইমরান রন শাহ বিশেষ গিফট এবং ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন ক্রেস্ট প্রদান করে।
আফজালুর রহমান সরকার তার আবেগ আপ্লুত বক্তব্যে বলেন, এমন সম্মাননা জানানোর অনুভূতি ভাষায় ব্যক্ত করার মত নয়। বক্তারা তার সুস্থ-সুন্দর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আয়োজকরা।
https://www.facebook.com/USANewsNY/videos/2345740205443765/
https://www.facebook.com/USANewsNY/videos/2345707068780412/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!