Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ব্যক্তিগত চিকিৎসক গুলিতে নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: July 22, 2018 | 12:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ব্যক্তিগত চিকিৎসক গুলিতে নিহত হয়েছেন। ডা.মার্ক জে.হস্কনেট হিউসটনের ‘মেথোডিস্ট হাসপাতালে’ কর্মরত ও বুশের হৃদরোগের চিকিৎসায় নিয়জিত ছিলেন। তিনি রাস্তায় সাইকেল চালানোর সময় দুর্বিৃত্তদের গুলিতে নিহত হন বলে জানিয়েছে ‘এনডিটিভি’।

হিউসটনের পুলিশ কর্মকর্তা ট্রয় ফিনার এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার সকাল ৯টার কিছু আগে সাউথ মেইন স্ট্রিটে বাইসাইকেল চালাচ্ছিলেন ৬৫ বছর বয়সী হস্কনেট তখন হামলাকারী তাকে দুটি গুলি করে পালিয়ে যায়। তিনি তখন হিউসটনের টেক্সাস মেডিকেলের পাশ দিয়ে সাইকেল চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, তাকে খুব কাছ থেকে এবং পার্শবর্তী অন্য একটি সাইকেল থেকেই গুলি করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের প্রদত্ত তথ্যানুযায়ী তদন্ত কার্যক্রম ও হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে। সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV