Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

গাজা পরিস্থিতি উত্তপ্ত না করতে ইসরায়েলকে জাতিসংঘের আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: July 22, 2018 | 11:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি আর বেশি উত্তপ্ত না করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জনিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তিনি বলেছেন, ইসরায়েলকে অবশ্য পরিস্থিতির অবনতি করা থেকে বিরত থাকতে হবে।

তিনি শনিবার বলেন, গাজা ও দক্ষিণ ইসরায়েলের পরিস্থিতিতে আমি খুবই উদ্বিগ্ন। যদিও গুতেরেস গাজা পরিস্থিতির অবনতি না ঘটাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তবে তিনি তার ভাষায় ফিলিস্তিনিদেরকে সব রকমের উস্কানি থেকে বিরত থাকার কথাও বলেছেন। গুতেরেস বলেন, নতুন করে বিপর্যয়কর পরিস্থিতির দ্বারপ্রান্তে যাওয়া থেকে সব পক্ষকে বিরত থাকা জরুরি। সংকটের শান্তিপূর্ণ সমাধান ও মানবিক বিপর্যয় এড়াতে সবপক্ষের সহযোগিতা চান তিনি। গাজার কয়েকটি স্থানে কামানের গোলাবর্ষণের পর জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানলেন। এর আগে হামাস ঘোষণা করেছিল যে, তেল আবিবের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যুদ্ধবিরতির আগে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি শহীদ ও হামাসের গুলিতে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছিল। পার্সটুডে

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ