যুক্তরাষ্ট্রে অবস্থানরত সিরাজুল আলম খান অসুস্থ, দেশযাত্রা বিলম্বিত হতে পারে
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুক্তিযুদ্ধের অন্যমত সংগঠক ও নিউক্লিয়াসের পূরোধা সিরাজুল আলম খান বেশ অসুস্থ। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে তিনি সিঁড়ি থেকে পড়ে মারাত্মক আহত হন। জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁকে দীর্ঘমেয়াদি বিশ্রামের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সিরাজুল আলম খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, সিরাজুল আলম খান বর্তমানে নিউইয়র্কের বিশিষ্ট রাজনৈতিক ও কমিউনিটি নেতা শামসুদ্দিন আহমেদ শামীম আহমদের বাসায় অবস্থান করছেন। পায়ের ব্যথার জন্য এরই মধ্যে তিনি তিনবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত ৭ জুলাই হঠাৎ করেই তিনি মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলে তাঁকে তাৎক্ষণিকভাবে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্যাটস্ক্যানিংসহ রক্ত ও হৃদ্যন্ত্রের বিভিন্ন পরীক্ষা করানো হয়। জরুরি বিভাগে তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে পরে পূর্ণ বিশ্রাম ও নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছাড় দেন চিকিৎসকেরা।
প্রসঙ্গত, গত বছর সাইপ্রাসের একটি হাসপাতালে তাঁর পায়ের একটি জটিল অস্ত্রোপচার হয়। এ বছর একই হাসপাতালে তিনি আবারও চেকআপ করান। বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি এবং প্রতিনিয়ত এলমহার্ষ্ট হাসপাতালের ডাক্তারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। জানা যায়, মাঝে মধ্যেই তিনি নিউইয়র্ক আসেন। আগামী ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ার পর চিকিৎসকেরা তাঁকে দীর্ঘ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। ফলে এবারে তিনি নিউইয়র্কে দীর্ঘদিন অবস্থান করতে পারেন। বাংলাদেশে ফেরা বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes