নিউইয়র্কে স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সামার বারবিকিউ অনুষ্ঠিত
https://www.facebook.com/USANewsNY/videos/2356771847673934/
ইউএসএনিউজঅনলাইন.কম : জমজমাট আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সামার বারবিকিউ। ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার এলাকার এশিয়ান মাল্টি সার্ভিসের সামনে গত ২৫ জুলাই বুধবার এ বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়। স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে দোয়া মোনাজাতের মাধ্যমে সামার বারবিকিউর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোওয়া-মোনাজাতে ব্যবসায়ীসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।


উৎসব আমেজের এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বখতিয়ার খোকন, কমিটির কর্মকর্তা সাইদুর রহমান লিংকন, ইমরান শাহ রন, মো. মোতাসিন বিল্লাহ তুষার, খলিলুর রহমান প্রমুখ। বিশিষ্ট লেখক ও সিনিয়ার সাংবাদিক আহমেদ মূসা, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী সহ কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। ব্যবসায়ীরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী এ বারবিকিউ পার্টিতে যোগ দেন। মজাদার সব খাবার উপভোগ করেন অনুষ্ঠানে আগত সকলে। ফালগুনী ফুড ক্যাটারিংয়ের কর্ণধার মাসুদ সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বারবিকিউ পরিবেশন করেন।

বক্তারা বলেন, নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে স্টারলিং-বাংলাবাজার এলাকাটি। এখন আমাদের সুসংগঠিত হয়ে ব্যবসা-বাণিজ্যের আরো প্রসার ঘটাতে হবে। বাংলাদেশি কমিউনিটির ব্যবসায় অগ্রগতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে।
আয়োজকরা সফলভাবে বারবিকিউ পার্টি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সংগঠনকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
https://www.facebook.com/USANewsNY/videos/2357139280970524/
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK