বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার ভুলকাভাত অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে ভুলকাভাত – ২০১৮ অনুষ্ঠিত হয় গত ২২শে জুলাই, ২০১৮ সানকিন মেডো ষ্টেট পার্ক, লং আইল্যান্ড, নিউ ইয়র্কে। ভুলকাভাত উদ্বোধন করেন সমিতির সভাপতি রেজাউদ্দৌলা এ্যাপোলো। বিপুল সংখ্যক বগুড়াবাসী ছাড়াও স্থানীয় কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ভুলকাভাতে উপস্থিত ছিলেন। কমিউনিটির ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন, আই.টি. প্রফেশনাল লাবু সামাদ, বাংলাদেশ সোসাইটির ক্যাশিয়ার এবং আসন্ন নির্বাচনে সাধারন সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, ট্রাষ্টি বোর্ডের সদস্য কাজী মিলন, ফারহানা চৌধুরী সহ অনেকে।

ভুলকাভাতের আহ্বায়ক আলতাব হোসেন সবুজ এবং সদস্য সচিব মোঃ হুমায়ুন কবিরের তত্বাবধানে যথাসময়ে ভুলকাভাতের কার্যক্রম শুরু হয়। এ ছাড়াও সমিতির সভাপতি রেজাউদ্দৌলা এ্যাপোলো সার্বিক তত্বাবধানের দায়িত্বে ছিলেন। দেশীয় সংষ্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ভুলকাভাতের শুরু হয় সকালের নাস্তা দিয়ে। যেটা মাঠেই বানানো হয়। নাস্তা তৈরীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আতাউর রহমান লিটন। গরম পরোটা এবং ডিম ভাজি যা বগুড়ার ঐতিহ্যকেই স্মরন করিয়ে দেয়। সকালের নাস্তার পর শুরু হয় ক্রীড়া প্রতিযোগীতা। বিভিন্ন খেলাধুলা নিয়ে সাজানো হয়েছিলো ক্রীড়া প্রতিযোগীতা। ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনার দায়িত্বে ছিলেন সমিতির উপদেষ্টা মোস্তফা আলমগীর। মেয়েদের বালিশ খেলা ছিলো উপভোগ্য। ফুটবল খেলা ছিলো সত্যিই উপভোগ করার মতো একটি খেলা। ফুটবল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ এন মন্ডল ফানসু। প্রতিযোগীতার এই খেলা গোলশূন্য ড্র হয়।
ক্রীড়াপ্রতিযোগীতার পর দুপুরের খাবার প্রদান করা হয়। আমাদের দেশীয় খাবারে ভরপুর মধ্যাহ্ন ভোজ ছিলো সত্যই অতুলনীয়। মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় ভুলকাভাতের অন্যতম আকর্ষন র্যাফেল ড্র। র্যাফেল ড্র এর টিকিট বিক্রির সার্বিক তত্বাবধানে ছিলেন মমিনুল ইসলাম। র্যাফেল ড্র এর প্রথম পুরস্কার ছিলো ৫০” টিভি। র্যাফেল ড্র এর প্রথম পুরস্কার বিজয়ী হন যৌথভাবে এ্যাডঃ সুরাইয়া এবং জুয়েল। ভুলকাভাতে আগত অতিথিবৃন্দ এতো সুন্দর ভুলকাভাত আয়োজন এবং পরিচালনা করার জন্য আয়োজকদের প্রশংসা করেন।
ভুলকাভাত সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করতে যাদের অবদান তাঁরা হলেন মোহাম্মদ এন মন্ডল ফানসু, আগা ই জলিল তুহিন, মাসুদুল হক রুবেল, আলতাব হোসেন সবুজ, মোস্তফা আলমগীর, এ্যাডঃ মাহবুবুর রহমান বকুল, রেজাউদ্দৌলা এ্যাপোলো, এ্যাডঃ সুরাইয়া মনিরা, বিধান চন্দ্র পাল, রবিউল ইসলাম, হুমায়ুন কবির, মাহবুবুর রহমান, আশরাফ হোসেন রতন, আতাউর রহমান লিটন, রানা আহমেদ, হাসিবুল হাসান ইউসুফ, ওবায়দুল হক, মমিনুল ইসলাম, ইমরান আলী, জাহাংগীর আলম, রেজাউদ্দিন মিয়া, রুহুল আমিন, শারমিন আখতার মুন, সুফিনাজ স্বপ্না, চন্দনা, রাশেদ আল হেলাল সহ অনেকে।
ভুলকাভাত সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভুলকাভাতের সমাপ্তি ঘোষনা করেন ভুলকাভাত আয়োজক কমিটির আহ্বায়ক আলতাব হোসেন সবুজ, সদস্য সচিব হুমায়ুন কবির এবং সমিতির সভাপতি রেজাউদ্দৌল্লা এ্যাপোলো ও সাধারন সম্পাদক এ্যাডঃ সুরাইয়া মনিরা।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!