Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ নাইটে বাফা’র ‘কালারস অব রিদম’ পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: July 28, 2018 | 5:34 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2354436384574147/UzpfSTEwMDAwMTQwODQ1NDUyMToxODk3MjY1MDc2OTk3MDg5/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ নাইটে বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস – বাফা পরিবেশন করেছে তাদের অনন্য পরিবেশনা ‘কালারস অব রিদম’। পার্কচেষ্টারের ওভাল পার্কে গত ২৪ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বাফা’র ক্ষুদে নৃত্যশিল্পীরা দেশীয় গানের সাথে নৃত্য পরিবেশনের মাধ্যমে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতাকে বিমুগ্ধ করে। মাতিয়ে রাখে মন্ত্রমুগ্ধে। বর্ণাঢ্য এ উৎসবে যোগ দেন প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীসহ বিপুল সংখ্যক প্রবাসী। এদিন পুরো পার্ক জুড়ে তৈরী এক অন্যরকম আবহ। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সংস্কৃতি প্রেমী নানান বয়সী প্রবাসীদের আগমণে পুরো পার্ক এলাকা পরিণত হয় মিলনমেলায়। ভীন দেশীরাও যোগ দেন এই সাংস্কৃতিক উৎসবে।

 
শামীম আরা বেগমের উপস্থাপনায় বাংলাদেশ নাইটে ‘কালারস অব রিদম’ পরিবেশনায় অংশ নেয় বাফার শিক্ষার্থীরা।
২য় বারের মতো সুন্দর মনমুগ্ধকর বাংলাদেশ নাইট পরিবেশনার মধ্য দিয়ে বাফা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিমত উপস্থিত দর্শক-শ্রোতাদের। বাফা’র এরকম আয়োজন অব্যাহত রাখবে এ প্রত্যাশাও তাদের।
বাফা ও ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন এ আয়োজনে সহযোগিতাকারী, বাফা’র কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শক-শ্রোতা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

https://www.facebook.com/USANewsNY/videos/2354503791234073/

https://www.facebook.com/USANewsNY/videos/2354487171235735/

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV