সিলেট মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট কাইয়ুম এর সাথে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার মত বিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিলেট মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম এর সাথে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৫ শে জুলাই বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিট জ্যামাইকাস্থ ষ্টার কাবাব রেষ্টুরেন্টে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এ সভা হয়। পার্টির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সিলেট মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর বড় ভূইয়া, সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল খান আনসারী, কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন, কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস আহম্মেদ, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার প্রচার সম্পাদক শাহজাহান সাজু, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদির লিপু। জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুব সংহতির সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম।
সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য কাজী কামাল হোসেন, শহিদুল ইসলাম, যুবনেতা সিরাজুল ইসলাম লিপন, মোঃ ইব্রাহিম আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সদ্য ঘোষিত বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনে সিলেট আসন (৩) এ পার্লামেন্টে নির্বাচন করার প্রত্যয় ঘোষণা করলে সকলে হর্সধ্বনির মাধ্যমে তার নির্বাচনে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ সহ সকল নেতা কর্মী পার্টির চেয়ারম্যান ও কেন্দ্রীয় মহাসচিবের প্রতি তাকে নমিনেশন দেওয়ার জন্য জোর দাবী জানায়। মহান সৃষ্টিকর্তার কাছে দলীয় চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!