নিউইয়র্কে ধীরেন্দ্রনাথ দত্তের জন্মদিন উদযাপন ও সংকলন প্রকাশের উদ্যোগ
ইউএসএনিউজঅনলাইন.কম : ধীরেন্দ্রনাথ দত্তের ১৩২তম জন্মদিন আগামী ২ নভেম্বর। এই উপলক্ষে ধীরেন্দ্রনাথ দত্ত পরিষদ, ইউএসএ নিউইয়র্কে একটি স্মারক বক্তৃতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে। এতে স্মারক বক্তব্য দেওয়ার জন্য নিউইয়র্কে আসতে সম্মতি জানিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী এরমা দত্ত। এতে বক্তা হিবেসে টেনেসি থেকে উপস্থিত থাকবেন প্রফেসর ড. ওহেদুজ্জামান মানিক।
আগামী জাতীয় বই মেলায় ঢাকা থেকে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে একটি সংকলন প্রকাশ করা হবে। আগ্রহীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে লেখা জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে : [email protected]।
সংগঠনের সভাপতি শিতাংশু গুহ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ভাষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। বাংলা ভাষার পক্ষে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য প্রদন করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। এই মহান নেতাকে স্মরণ ও তাঁর প্রাপ্য সম্মান দেওয়ার জন্য আমরা এবার থেকে প্রতি বছর তাঁর জন্মদিন উদযাপন করবো।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature