পাকিস্তানে নতুন সরকার গঠনের প্রস্তুতি ইমরানের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পাকিস্তানে নতুন সরকার গঠনের কাজ শুরু করেছেন ইমরান খান। বুধবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার দল পাকিস্তান তেহ্রিক-ই-ইনসাফ (পিটিআই) সবচেয়ে বেশি আসনে বিজয়ী হওয়ায় তিনি শুক্রবার সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন। একই সঙ্গে তার দল পাঞ্জাবে প্রাদেশিক সরকার গঠনের জন্য কাজ শুরু করেছে। এজন্য তারা বিভিন্ন দলের নেতা ও স্বতন্ত্র বিজয়ী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
এ দায়িত্ব পড়েছে পিটিআই নেতা জাহাঙ্গীর তারিনের উপর। তিনি মুক্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) দলের নেতা খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেছেন। ওদিকে শুক্রবার রাজধানী ইসলামাবাদে বহুদলীয় এক কনফারেন্স আহ্বান করে মুত্তাহিদা মজলিশে আমল (এমএমএ) নেতা ও জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান।
সেই কনফারেন্সে যোগ দেয়নি এমকিউএম এবং পাকিস্তান পিপল্স পার্টি (পিপিপি)।
সরকার গঠন নিয়ে পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন, জাতীয় পরিষদের ২৭০ আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে পিটিআই ১৩৭ আসনের কাছাকাছি। তাই এ দলটির জন্য কেন্দ্রীয় সরকার গঠন খুব সহজ হবে। তিনি আরও দাবি করেন, পাঞ্জাবে সফলতা পেয়েছে পিটিআইয়ের ১৩০ জন প্রার্থী। তিনি আরো বলেন, অবশ্যই আমরা পাঞ্জাবে সরকার গঠন করবো। এজন্য ২১ জন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন পিটিআই দলীয় প্রধান ইমরান খান। এ ছাড়া বেলুচিস্তানেও জোট সরকার গঠনের মতো অবস্থায় রয়েছে পিটিআই।
এরই মধ্যে পাকিস্তানে নিয়োজিত সৌদি আরবের রাষ্ট্রদূত ভাইস এডমিরাল (অব.) হাশাম বিন সিদ্দিকী সাক্ষাৎ করেছেন ইমরান খানের সঙ্গে। তিনি জাতীয় নির্বাচনে ইমরান খানের বিজয়ে সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!