ক্যালিফোর্নিয়া দাবানলে দু’শিশুসহ ৬ জন নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় দাবানলে দুই শিশু ও দমকলকর্মীসহ ছয়জন নিহত হয়েছেন। এমিলি রবার্টস, জেমস রবার্টস ও মেলোডি ব্লেডসোয় -কে উদ্ধারের সময় দুই দমকলকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।
রেডিংয়ের একজন বাসিন্দা লিজ উইলিয়ামস বলেন, আর কখনও এমন ভীতিকর পরিস্থিতির মুখে পড়িনি। তিনি তার দুই সন্তানকে নিয়ে গাড়ি করে লেক রেডিং এস্টেট থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার মতো আরও অনেকেই তখন ওই এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন। ফলে তিনি রাস্তায় গাড়ির জ্যামে পড়েন। লিজ উইলিয়ামস বলেন, আমি বুঝতে পারছিলাম না যে আগুন আমাকে সময় ধরে ফেলবে কিনা। তাই আমি এখান থেকে দ্রুত বের হতে চেয়েছিলাম।
এদিকে আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে, ওভেনের মতো তাপমাত্রা ও হাড় শুকিয়ে যাওয়ার পরিস্থিতি কাজ করতে হয় দমকলকর্মীদের। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র স্কট ম্যাকলিন বলেছেন, দাবানলটি কমপক্ষে দুটি আগুনের টর্নেডো তৈরি করে যা গাছ উপড়ে ফেলে। এসময় দমকলকর্মীদের যন্ত্রপাতি, গাড়িসহ সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকল কর্মকর্তারা বলছেন, তাদের ধারণা একটি গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ইয়ন, আরটিভিবার্তা
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!