Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বিজনেস ডেভোলেপমেন্ট ওয়ার্কশপ : কমিউনিটির ৯৯ ভাগ ব্যবসাই শুরু করা হয় সঠিক পরিকল্পনা ছাড়া

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: July 30, 2018 | 11:57 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2365888340095618/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে ‘বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ’ আয়োজিত বিজনেস ডেভোলেপমেন্ট ওয়ার্কশপে বিশিষ্ট সিপিএ ইয়াকুব এ খান বলেছেন, বাংলাদেশী কমিউনিটির প্রায় ৯৯ ভাগ ব্যবসাই শুরু করা হয় সঠিক পরিকল্পনা ছাড়া। যার ফলে অধিকাংশ ব্যবসাই মাঝ পথে বন্ধ হয়ে যায়। এতে অনেকেই মারাত্মক আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হন।

 
ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ সিপিএ ও আইনজ্ঞদের পরামর্শের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যবসা শুরুর আগেই ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ ধারণাসহ সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগুলে এমনটি হওয়ার কথা নয়। অভিজ্ঞতা, সুষ্ঠু পরিকল্পনা, ভালো লোকেশন, দক্ষ ব্যবস্থাপনা, উন্নত কাস্টমার সার্ভিস, সুন্দর প্রেজেন্টেশন, হিসাব-নিকাশে স্বচ্ছতা, টিম ওয়ার্ক, মালিক-কর্মচারী সুসম্পর্ক, ক্রেতাদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, সর্বোচ্চ সেবা প্রদান, ছোট-খাট বিষয়কে গুরুত্ব দেয়া, দূরদৃষ্টি, আধুনিক সিস্টেম, ব্যবসায় শুরু থেকে শেষ পর্যন্ত সময় দেয়া সহ ইত্যাদি বিষয়ে মনোযোগি হলে ব্যবসায় সফল হওয়া যায় অনায়াসে।
নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার এলাকার এশিয়ান পার্টি হলে গত ২৯ জুলাই রোববার সন্ধ্যায় আয়োজিত এ ওয়ার্কশপে বিষয় ভিত্তিক আলোচনায় মূল আলোচক ছিলেন ইয়াকুব এ খান সিপিএ। ব্যবসা প্রতিষ্ঠাসহ এতে সফল হতে করণীয় এবং এর ব্যর্থতার বিষয়ে কমিউনিটিকে সচেতন করার লক্ষ্যে বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ এ ওয়ার্কশপের আয়োজন করে। ওয়ার্কশপে মডারেটর ছিলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ এন. মজুমদার, মাস্টার অব ল। এছাড়াও আলোচক ছিলেন নিউইয়র্কের হার্টল্যান্ড পেমেন্ট সিস্টেমস’র রিলেশনশীপ ম্যানেজার রহমান আরশাদ, ম্যাস মিউচ্যুয়াল মেট্রো নিউইয়র্ক’র ফাইন্যান্সিয়াল প্রফেশনাল মোহাম্মদ গাফফার ও সিপিএ আহাদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
ওয়ার্কশপে অন্যদের মধ্যে মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ঠিকানার সিনিয়ার রিপোর্টার ছন্দা বিনতে সুলতান, এশিয়ান মাল্টি সার্ভিসের কর্ণধার সাইদুর রহমান লিংকন, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান, সিপিএ জাকির চৌধুরী, ডা. হেলাল উদ্দিন, নিউইয়র্ক ইন্স্যুরেন্সের সোহেল রানা, বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মনজুর চৌধুরী জগলুল, আসাদুজ্জামান, রেক্সোনা মজুমদার সহ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যবসায়ী, উদ্যোক্তা, মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
‘বিজনেস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’র লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশী-আমেরিকান সিপিএ ইয়াকুব এ. খান।


ওয়ার্কশপে মোহাম্মদ এন মজুমদার বলেন, সঠিক আইনকানুন জেনে-বুঝে ব্যবসায় নিয়োজিত হওয়া উচিত। অন্যের দেখা-দেখি ব্যবসায় অর্থ বিনিয়োগ করা উচিত নয়। এতে ঝুঁকির আশঙ্কা থেকে যায় অনেক। সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যবসা শুরু করলে যেমন লাভবান হওয়া যায়, তেমনী সঠিক পরিকল্পনার অভাবে লস হওয়ারও নানা ঝুঁকি থাকে। তিনি বলেন, কোন প্রতিষ্ঠানে ১২৫ জনের নীচে এমপ্লয়ী থাকলে সেটি স্মল বা ক্ষুদ্র ব্যবসা হিসেবে গন্য হয়। স্মল ব্যবসায়ীদের নিউইয়র্ক সিটি ও স্টেট নানা সুযোগ-সুবিধা দিয়ে থাকে। সহজ শর্তে লোনেরও ব্যবস্থা রয়েছে তাদেও জন্য।
অন্যান্য আলোচকরাও ব্যবসায় সফলতার বিষয়ে নানামুখি পরামর্শ তুলে ধরেন। তারা ব্যবসা শুরুর পূর্বে বিবেচ্য বিষয়, ব্যবসা পরিচালনায় জ্ঞান অর্জনের গুরুত্ব, উদ্যোক্তা হিসেবে আইনী বিষয়, দীর্ঘ্য মেয়াদী পরিকল্পনা, ব্যাংকিং, ফাইনন্সিয়াল ডাটা রিপোর্ট পর্যালোচনাসহ আবশ্যকীয় নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা ব্যবসার সঠিক পরিকল্পনা, ধরণ, পুঁজি, ব্যাংক লোন, এ্যামপ্লয়ী, কাস্টমার সার্ভিস, লোকেশন, আয়-ব্যয় সুষ্ঠু ব্যবস্থাপনাসহ ব্যবসার খুঁটিনাটি অনেক বিষয তুলে ধরেন।
পরে উপস্থিত ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্যানেলিস্টগণ। বিপুল সংখ্যক ব্যবসায়ী এ ওয়ার্কশপে যোগ দেন। উপস্থিত ব্যবসায়ীরা এ ধরনের আয়োজনের জন্য বিজনেস নেটওয়ার্কিং গ্রুপকে সাধুবাদ জানান।

https://www.facebook.com/USANewsNY/videos/2365838580100594/

https://www.facebook.com/USANewsNY/videos/2365873476763771/

https://www.facebook.com/USANewsNY/videos/2365879770096475/

https://www.facebook.com/USANewsNY/videos/2365856896765429/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV