Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম সিনিয়র সচিব মো. শহীদুল হক

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: August 1, 2018 | 8:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন। গত ৩১ জুলাই জন প্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে সিনিয়র সচিব নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, মো. শহীদুল হক, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৮২০০০/- (নির্ধারিত) স্কেলে সরকারের সিনিয়র সচিব পদে নিয়োগ প্রদানপূর্বক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হলো। এদিকে আলাদা এক আদেশে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে সরকারি কর্মচারী (অবসর) আইনের ৪ ধারা অনুযায়ী ১৮ই আগস্ট থেকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। উল্লেখ্য, প্রশাসনে সিনিয়র সচিবের পদ নির্ধারিত। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ’র পদটি খালি দেখিয়ে পররাষ্ট্র সচিবকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে, নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলাম জানান, মো. শহীদুল হকের পদোন্নতির মধ্য দিয়ে পররাষ্ট্র সচিব হিসেবে এই প্রথম কোনো পেশাদার কূটনীতিক সিনিয়র সচিবের মর্যাদা পেলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV