Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২১ অক্টোবর, তফসিল ঘোষণা : নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয়

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: August 2, 2018 | 2:15 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2370199249664527/

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে খ্যাত বাংলাদেশ সোসাইটি ইনক’র দ্বি-বার্ষিক (২০১৯-২০২০) নির্বাচন আগামী ২১ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটিতে দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ সোসাইটি ভবনে নির্বাচন কমিশন গত ৩১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নির্বাচনী তফসিল ঘোষণা কালে এ প্রত্যয় ব্যক্ত করে। সংবাদ সম্মেলনে সোসাইটির ইতিহাসে রেকর্ড ২৭,৫১০ জন ভোটারের সংখ্যা ঘোষিত তফসিলে বলা হয়, মনোনয়নপত্র বিক্রি ১৯ ও ২০ আগষ্ট, মনোনয়নপত্র জমা ২৬ আগষ্ট, মনোনয়নপত্র প্রত্যাহার ৩০ আগষ্ট, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে ৪ সেপ্টেম্বর।

 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এম জামাল ইউ আহমেদ। এসময় ৭ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে উপস্থিত ছিলেন এ হাকিম মিয়া, কাওসারুজ্জামান কয়েস, মোহাম্মদ আর সরকার ও খোকন মোশাররফ। কমিশনের অপর সদস্য মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন কমিশনের অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল রহীম হাওলাদার, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নওশেদ হোসেন, কার্যকরী সদস্য আজাদ বাকির, আবুল কাশেম চৌধুরী ও সারোয়ার খান বাবু প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এস এম জামাল ইউ আহমেদ বলেন, গঠনতন্ত্র মোতাবেক সোসাইটির বর্তমান কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশন সোসাইটির গঠনতন্ত্রের সাথে সামঞ্জস্য রেখে নির্বাচনের তারিখ ও তফসীল নির্ধারণ করা হয়। সে অনুযায়ী বাংলাদেশ সোসাইটি ইনক-এর কার্যকরী কমিটি (২০১৯-২০২০) এর নির্বাচন আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
প্রধান নির্বাচন কমিশনার লিখিত বক্তব্যে জানান, মনোনয়ন পত্র বিক্রি হবে ১৯ ও ২০ আগষ্ট রোববার ও সোমবার বিকেল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত, মনোনয়নপত্র জমা নেয়া হবে ২৬ আগষ্ট রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ৩০ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত, ৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৭টা থেকে রাত ৯টায় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। সোসাইটির কার্যকরী কমিটির ১৯টি পদের জন্য নির্ধারিত মনোনয়ন ফি নির্বাচন কমিশনের সরবরাহকৃত তফশীল ও বাইলজ-এ বিস্তারিত উল্লেখ রয়েছে। মনোনয়ন সংক্রান্ত সকল কার্যক্রমই বাংলাদেশ সোসাইটির কার্যালয় থেকে নির্বাচন কমিশন পরিচালনা করবে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, বাংলাদেশের বাইরে প্রবাসে সর্বোচ্চ ভোটার সংখ্যা ২৭,৫১০ (সাতাশ হাজার পাঁচশত দশ) জন নিয়ে নির্বাচন হতে যাচ্ছে। প্রার্থীদের সংখ্যা ও এলাকা বিবেচনা করে এবারের নির্বাচনের জন্য পাঁচটি ভোট কেন্দ্র স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য কেন্দ্রগুলো হলো : 

QUEENS- Gulshan Terrace (Dhaka Club), 59-15 37th Ave. Woodside, NY 11377

OZONE PARK- PS-214, 2944 Pitkin Ave. Brooklyn, NY 11208

BROOKLYN- PS-179, 202 Ave. C, Brooklyn, NY 11218

BRONX- JHS, 1111 Pugsley Ave. Bronx, NY 10472

JAMAICA- Erka Party Center, 89-16 175th Street, Jamaica, NY 11432

প্রতিটি ভোট কেন্দ্র নিশ্চিত হলে ভোটারদেরকে পরবর্তীতে জানানো হবে বলে লিখিত বক্তব্যে বলা হয়।
এস এম জামাল ইউ আহমেদ বলেন, গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ সোসাইটি কর্তৃক তৈরী করা ভোটার তালিকা নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। যদি কোন ভোটারের নাম, ঠিকানা (পরিবর্তন সহ) ইয়ার অব বার্থ (জন্ম সাল) ভুল থাকে তবে যথা শিগগির সোসাইটির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আগামী ৯ আগষ্ট বৃহস্পতিবারের মধ্যে সংশোধন করতে হবে। কার্যকরী কমিটি সংশোধিত তালিকা ১০ আগষ্ট শুক্রবারের মধ্যে নির্বাচন কমিশনের নিকট হস্তান্তর করবে। সংশোধিত ভোটার তালিকা হস্তান্তরের পর তা চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে বিবেচিত হবে। নির্বাচন কমিশন ভোটারের কাছ থেকে সরাসরি কোন সংশোধনী গ্রহণ করবে না। নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকাসহ সব তথ্য ওয়েবসাইটে (ডবনংরঃব: িি.িবষবপঃরড়হপড়সসরংংরড়হনফং.পড়স) থাকবে।
এস এম জামাল ইউ আহমেদ আরো বলেন, নির্বাচন কমিশন ‘ফ্রি এন্ড ফেয়ার’ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধ পরিকর। প্রতিটি কেন্দ্রে জাল আইডি প্রতিরোধে দুই স্তরে আইডি পরীক্ষার যন্ত্র ব্যবহার করবে। জাল আইডি ব্যবহারকারীকে নিউইয়র্ক আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে। নির্বাচন কেন্দ্রগুলোতে ভেতরে ও বাইরে সার্ভিল্যান্স ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়া রয়েছে (যদি সম্ভব হয়)।
এস এম জামাল ইউ আহমেদ তার বক্তব্যে সোসাইটির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশ্নের উত্তরে তিনি জানান, মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য আধুনিক মেশিন খোঁজা হচ্ছে। ভোট কেন্দ্র ৫টিই থাকবে, তবে ভেনু পরিবর্তন হতে পারে। প্রসঙ্গত ইসি’র সদস্যরা জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য ভেনু খুঁজতে গিয়ে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। অতীতের নির্বাচনের সময় কিছু অনিয়মের ফলে অনেক স্কুল কতৃপক্ষ ভেনু দিতে চাচ্ছে না। অপর এক প্রশ্নের উত্তরে এস এম জামাল ইউ আহমেদ বলেন, সোসাইটির কার্যকরী পরিষদের সাথে বৈঠক করেই নির্বাচনের মনোনয়ন ফি ধার্য্য করা হয়েছে।
জামাল ইউ আহমেদ বলেন, নির্বাচন পরিচালনার জন্য প্রায় ২ লাখ ডলারের কাছাকাছি খরচ হতে পারে। ২/১ দিনের মধ্যে ইসি সোসাইটির কার্যকরী পরিষদের কাছে নির্বাচন খরচের সম্ভাব্য বাজেট পেশ করবে। তিনি বলেন, অতীত অভিজ্ঞতার আলোকেই সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সর্বাত্মক চেষ্টা করা হবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সোসাইটির সভাপতি কামাল আহমেদ বলেন, প্রায় ১৫০ জনের মতো ডাবল ভোটার নিবন্ধিত হয়েছে এবং সেগুলো মার্ক করা হয়েছে। ভোট দেয়ার সময় যাতে একটি ভোট প্রদান নিশ্চিত হয় তার নির্দেশিকাও দেয়া হয়েছে।

ভোটার তালিকা হস্তান্তর


এদিকে নির্বাচন কমিশন (ইসি)-এর সংবাদ সম্মেলনের আগে সোসাইটির কার্যকরী পরিষদের কর্মকর্তারা ইসির কাছে চুড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। সোসাইটির সভাপতি কামাল আহমেদ প্রধান নির্বাচন কমিশনার এস এম জামাল ইউ আহমেদ কাছে চুড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করেন। এসময় সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সোসাইটির কার্যকরী পরিষদ সার্বিক সহযোগিতা প্রদান করবে বলেও আশ্বাস দেন তারা। ভোটার তালিকা হস্তান্তরের সময় সোসাইটির কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ সভাপতি আব্দুল রহীম হাওলাদার, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নওশেদ হোসেন, কার্যকরী সদস্য আজাদ বাকির, আবুল কাশেম চৌধুরী ও সারোয়ার খান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/USANewsNY/videos/2370185872999198/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV