Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্বের বিভিন্ন দেশের মহাসড়কে গতিসীমা

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: August 3, 2018 | 7:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দেশের আর্থিক উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে সড়ক-মহাসড়ক। সড়কে যান চলাচল যত দ্রুত এবং সুরক্ষিত হবে আর্থিক উন্নয়নের সম্ভাবনাও তত বাড়বে। ডিডব্লিউর করা প্রতিবেদনে এক নজরে দেখে নিন বিশ্বের বিভিন্ন দেশের মহাসড়কে গতিসীমা কত।

যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে গতিসীমা প্রতি ঘণ্টায় ৯৭ থেকে ১৩৭ কিলোমিটার নির্ধারণ করা আছে। টেক্সাসের মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ১৩৭ কিলোমিটার।

বাংলাদেশ
২০১৫ সালের ১১ই আগস্ট বাংলাদেশের মহাসড়কগুলোতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাস-মিনিবাসের সর্বোচ্চ গতি ঠিক করা আছে ঘণ্টায় ৫৫ কিলোমিটার।

ভারত
ভারতের মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার। যমুনা এক্সপ্রেসওয়েতে এই গতিসীমা ঘণ্টায় ১২০ কিলোমিটার।

পাকিস্তান
এই দেশে মহাসড়কে গতিসীমা প্রতিঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।

জার্মানি
জার্মান অটোবানে সাধারণভাবে কোনো গতিসীমা নেই। বলতে কি, গোটা ইউরোপের মধ্যে একমাত্র জার্মান মোটরওয়েতেই যত খুশি স্পিডে গাড়ি চালানো যায়। অটোবানে ঘণ্টায় ৬০ কিলোমিটারের নিচে গাড়ি চালানোর নিয়ম নেই। (যদি না নির্দেশ দেওয়া থাকে)

সাধারণভাবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়। অবশ্য কিছুক্ষেত্রে গতিসীমা নির্ধারিতও থাকে।

যুক্তরাজ্য
যুক্তরাজ্যে মহাসড়কে গতিসীমা প্রতি ঘণ্টায় ১১৩ কিলোমিটার।

ফ্রান্স
দেশটিতে মহাসড়কে প্রতিঘণ্টায় গতিসীমা ১১০ থেকে ১৩০ কিলোমিটার নির্ধারিত আছে। তবে বর্ষাকালে গতিসীমা ঘণ্টায় ১০০ কিলোমটারের বেশি নয়।

নেদারল্যান্ডস
এখানে মহাসড়কগুলোতে প্রতিঘণ্টায় গতিসীমা ১৩০ কিলোমিটার।

অস্ট্রেলিয়া
মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

ব্রাজিল
ব্রাজিলে মহাসড়কগুলোতে গতিসীমা ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার।

ক্যানাডা
ক্যানাডায় মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ৭০ থেকে ১২০ কিলোমিটার।

জাপান
মহাসড়কে প্রতিঘণ্টায় গতিসীমা ৮০ থেকে ১১০ কিলোমিটার।

সৌদি আরব
মক্কা-মদীনা মহাসড়কে গতিসীমা ঘন্টায় ১৪০ কিলোমিটার।

সংযুক্ত আরব আমিরাত
সেখানে মহাসড়কে প্রতি ঘণ্টায় গতিসীমা ১০০ থেকে ১৬০ কিলোমিটার নির্ধারিত করা আছে।

দক্ষিণ কোরিয়া
এখানে মহাসড়কে গতিসীমা প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার।

চীন
চীনের মহাসড়কে প্রতি ঘণ্টায় গতিসীমা ১২০ কিলোমিটার।
(সূত্রঃ ডিডব্লিউ.কম)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV