জাতিসংঘ-যুক্তরাষ্ট্রের বিবৃতি প্রত্যাহার চায় বাংলাদেশ সরকার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জাতিসংঘ ও মার্কিন দূতাবাসের দেয়া বিবৃতি প্রত্যাহার চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিবৃতিকে অনভিপ্রেত ও অযাচিত বলে মন্তব্য করেছেন। এ বিবৃতিকে প্রত্যাখ্যান করে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আন্দোলনে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে চিঠি দেয়া হচ্ছে। দুই সহপাঠী মারা যাওয়ায় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা গণপরিবহনের অনিয়মগুলো ধরার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালায় এবং প্রশাসন তাদের নিরাপত্তা দেয়। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান এবং তাদের ৯ দফা বিশ্লেষণ সাপেক্ষে ত্বরিত সিদ্ধান্ত নেন। তিনি বলেন, সরকারের সিদ্ধান্তের পরও খেয়াল করেছি- বাইরে থেকে উস্কানি এবং কোমলমতি শিশুদের আন্দোলনকে চক্রান্তের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা হয়েছে। এক পর্যায়ে কতিপয় চিহ্নিত মহল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে হামলা করতে উদ্যত হয়। শিশুদের ওপর কোনো দমন-পীড়ন হয়নি। ঢাকা শহরের দুই তিন জায়গায় বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে এবং সেগুলো পুলিশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। তথ্যমন্ত্রী বলেন, এ রকম পরিস্থিতিতে মার্কিন দূতাবাস যে বক্তব্য দিয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। শিশুদের আন্দোলনে বর্বরোচিত হামলার মধ্য দিয়ে দমনের কোনো ঘটনাই ঘটেনি। গণমাধ্যমেও এমন কোনো রিপোর্ট নেই। ঢাকার বাস্তব চিত্রের প্রতিফলন মার্কিন দূতাবাস তাদের বিবৃতিতে করেনি জানিয়ে ইনু বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। এ বিবৃতির মধ্য দিয়ে মার্কিন দূতাবাস বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শিষ্টাচারবহির্ভূত নাক গলানোর অপপ্রয়াস চালিয়েছে। আমরা এটার নিন্দা এবং বিবৃতি প্রত্যাখ্যান করছি। পাশাপাশি এ বিবৃতি প্রত্যাহারের অনুরোধও করছি। জাতিসংঘের বাংলাদেশ প্রধান একই ধরনের বিবৃতি দিয়েছেন জানিয়ে ইনু বলেন, জাতিসংঘের বাংলাদেশ প্রধানের বিবৃতি ও মার্কিন দূতাবাসের বিবৃতি কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে সঠিক বিবৃতি নয়। আমি সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হিসেবে এ বিবৃতিকে অনভিপ্রেত মনে করি। আশা করি, তারা এ ধরনের বিবৃতি দেবেন না। বাংলাদেশের প্রকৃত ঘটনার ভিন্ন চিত্রায়ণ করবেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমাদের অবস্থানের বিষয়ে লিখিত চিঠি আনুষ্ঠানিকভাবে দপ্তরে পাঠানো হবে। নিরাপদ সড়ক নিশ্চিতে আমাদের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যারা কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছিল তাদের চিহ্নিত করছি। সামাজিক মাধ্যমে রটনাকারী ও মিথ্যাচারকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা হয়েছে। সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ কী হবে- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা দুঃখজনক। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আনুষ্ঠানিকভাবে দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আমরা চিঠি পাঠাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন, উনি এটার পদক্ষেপ নেবেন। তিনি বলেন, সরকারের নীতি অনুযায়ী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা অবশ্যই রক্ষা করবো। যারা তাদের গায়ে হাত তুলেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবো আমরা। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য আমরা আরো সজাগ ও সতর্ক থাকবো। হাসানুল হক ইনু আরো বলেন, আমরা হামলাকারীদের ছবি পেয়েছি, তার (স্বরাষ্ট্রমন্ত্রী) দপ্তরে তা দেয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো ছবি পেয়েছে। গোয়েন্দা সংস্থা ও পুলিশ কাজ করছে। আশা করি, এ ব্যাপারে একটা প্রতিকার হবে। আন্দোলনে নামে। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!