যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রেকর্ড সংখ্যাক নারী প্রার্থী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এই প্রথমবারের মত মার্কিন হাউস এবং গর্ভনর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন রেকর্ড সংখ্যাক নারী প্রার্থী। ইউএস হাউসের আসনের জন্য ১৭৩ জন এবং গর্ভনর পদের জন্য ১১জন নারী প্রার্থী লড়াই করবেন।
বুধবার কেনসাস, মিশিগান এবং মিসৌরির সমীক্ষা শেষ হওয়ার পর দেখা যায় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মূল দলগুলোর হয়ে ইউএস হাউসের আসনের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৭৩ জন নারী। সেন্টার ফর আমেরিকান উইম্যান এন্ড পলিটিকস (সিএডব্লিউপি) এর সমীক্ষায় এই তথ্য উঠে আসে। এর আগে রেকর্ড সংখ্যা ছিল ২০১৬ সালে ১৬৭ জন। অন্যদিকে গর্ভনর পদের লড়াইয়ে মিশিগানে ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী গ্রিচেন হুইটমার, কেনসাসে জয় পেয়েছেন লরা কেলি। যুক্তরাষ্ট্রজুড়ে মোট গর্ভনর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১১জন নারী। এর আগের রেকর্ড ছিল ১৯৯৪ সালে ১০ জন।সিএডব্লিউপি এর নির্বাহী ডেবি ওয়ালশ বলেন, এই নির্বাচন নারী প্রার্থীতায় রেকর্ড গড়েছে, এই ধারাবাহিকতা চলতে থাকবে। বিবিসি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!