Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র হিফজ গ্র্যাজুয়েশন সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: August 9, 2018 | 12:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র হিফজ গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে গত ৫ আগস্ট রোববার বিকেলে। বাংলাবাজার জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী। এ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এদিন বিকেল সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিশেষ ওয়াজ মাহফিল, কুরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র হিফজ গ্র্যাজুয়েট মিজানুর রহমান ও সাহান মাহদিন চৌধুরীকে পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথিসহ শিক্ষকবৃন্দ।


দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল ও আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র সভাপতি মাওলানা সায়্যিদ সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র সেক্রেটারী ও পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, মাওলানা একেএম আবদুন নূর, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা হাফেজ ফখরুল ইসলাম, হাফেজ ওহী আহমদ চৌধুরী প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্ররা। অনুষ্ঠানে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র-শিক্ষকসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, রাসুল (সা.) আমাদের জন্য দুই জিনিস রেখে গেছেন। আল কুরআন এবং আল সুন্নাহ এবং তাঁর আহলে বায়াত। কুরআন হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব। তিনি মানব জীবনে ঈমান, আকিদা, ইসলামের নির্দেশনা, দান-সাদাকার গুরুত্ব সম্পর্কে সারগর্ভ আলোচনা করেন। এসময় দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র জন্য আর্থিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
শেষে মসজিদের তিন ফ্লোর ভর্তি মুসল্লীর অংশগ্রহণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV