Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: August 9, 2018 | 12:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র দায়িত্বশীলদের সম্মেলনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, ইসলামের প্রকৃত শিক্ষা কথায় নয়, নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে হবে। তাহলেই ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে।
গত রোববার ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ইয়াহইয়ার পরিচালনায় এবং আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সহ সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি, শামসুল উলামা আল্লামা ফুলতলী (রা:) এর সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী।


কর্মশালায় অন্যদের মধ্যে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র নেতৃবৃন্দ ছাড়াও আঞ্জুমানে আল ইসলাহর মিশিগান, ফিলাডেলফিয়া, নিউজার্সী, নিউইয়র্ক স্টেটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী মানব জীবনের চলার পথে ঈমান, আকিদা, দৈনন্দিন জীবনে ইসলামের নির্দেশনার গুরুত্ব সম্পর্কে সারগর্ভ আলোচনা করেন। তিনি বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। কিন্তু কতিপয় মুসলিম নামধারী ব্যক্তির অপকর্মের কারণে ইসলাম সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা তৈরী হয়েছে। বাতেল ফেরকা ইসলাম, মুসলিম মিল্লাতসহ মানবতাকে বিপন্ন করে তুলেছে।
তিনি বলেন, কতিপয় আলেম নামধারী ব্যক্তি মিলাদুন্নবী (সা.) উদযাপনকে বিদাত হিসেবে আখ্যায়িত করে তা পালন হতে বিরত থাকার জন্য মনগড়া ফতুয়া দিচ্ছেন। এর থেকে সবাইকে সজাগ থাকতে হবে।
আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয়। মহানবী (সা.) এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে প্রতিটি মানুষের কল্যাণ। আজকের অশান্ত বিশ্বে মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। পরে মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV