নিউইয়র্কে বাংলাদেশের সাবেক নৌবাহিনীর প্রধান এমএ খানের শাহাদৎ বার্ষিকী পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের সাবেক নৌবাহিনীর প্রধান, সাবেক মন্ত্রী রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের (এম এ খান) ৩৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টান নিউয়র্কের স্টারলিং বাংলা বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।


উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের চাচাত ভাই, ঢাকা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয় বার কাউন্সিলের সাবেক সাধারন সম্পাদক প্রবীণ আইনজীবি এডভোকেট গওহর আলী খান (জি এ খান), যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জিল্লুর রহমান জিল্লু, স্মৃতি সংসদের উপদেষ্টা বেলায়েত খান (রিপন), সহ সভাপতি রুহেল হাসান, ঢাকা মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ মিলন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, স্মৃতি সংসদের সহ সাধারন সম্পাদক সুহেব আহমদ, নুরুল ইসলাম খালেদ, হেদায়তুল ইসলাম, জিয়াউল ঝিনুক ইসলাম, রাহাত রহমান খান, ইমদাদুল ইসলামসহ যুক্তরাষ্ট্রের বসবাসরত বাংলাদেশী কমিউনিটি নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুর নুর।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan