Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র নান্দনিক বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: August 12, 2018 | 11:12 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2395070237177428/

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রাণের আমেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১১ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র বনভোজন। নিউইয়র্ক সিটির অদূরে ওয়েস্টচেষ্টার কাউন্টির জর্জ’স আইল্যান্ড পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় বৃহত্তর ময়মনসিংহবাসীর এ মিলনমেলা। দিনব্যাপী আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, মজাদার খাবার, শিশু-কিশোর ও বড়দের জন্য নানা রকম খেলাধুলা ছাড়াও ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু-কিশোর বনভোজনে অংশ নিয়ে উপভোগ করেন নির্মল আনন্দ। দিনভর থেমে থেমে বৃষ্টি পার্কের পেভিলিয়ন ২ এ উৎসবকে আরো নান্দনিক করে তোলে। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সুরের মূর্ছনা সবাইকে মোহিত করে।

      
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। গেস্ট অব অনার ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার সিদ্দিকা মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলা পত্রিকা ও টাইম টিভি’র সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র

সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কিশোরগঞ্জ জেলা এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি সাইদুর খান ডিউক, এশিয়ান মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট সাইদুর রহমান লিংকন, নারী নেত্রী রেক্সোনা মজুমদার, মেরী যোবায়দা, মাকসুদা আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহের ১০ কৃতি সন্তানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান হয়।


আয়োজক কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম খসরুর সভাপতিত্বে এবং পল্লব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মো. নাসির উদ্দিন। আয়োজনে ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. মো. হাফিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব মাহবুব কবীর বাবু, প্রধান সমন্বয়কারী এমএ বারী, প্রধান পৃষ্ঠপোষক মো. আক্তারুজ্জামান হ্যাপি, পৃষ্ঠপোষক মো. আলাউদ্দিন ও মোহাম্মদ হাসনাত জাকির, সমন্বয়কারী রুহুল আমিন জুয়েল, মাহবুবুর রহমান, শাহ আলম, মোজাম্মেল হক, নুর মোহাম্মদ ফয়সাল, মো. মোতাসিন বিল্লাহ তুষার, নাঈমুদ্দিন আলম, সজিব দাস বিশ্ব, মো. শাহরিয়ার, খোরশেদ আলম বিপ্লব, মাহমুদা জেলী, কাজী আরজুমান আরা, ডা. রেজোয়ানারা রিনি, মো. শাহ নেওয়াজ জামান, হানিফ হাসান, রইস উদ্দিন, আবুল ফজল সরকার জিনুক, নীল উৎফল সরকার, আবদুল হানান, ধ্রুব, শাহীন, অহিদুল্লাহ, সোহাগ প্রমুখ।


মধ্যাহ্নভোজের পর জনপ্রিয় শিল্পীরা একের পর এক সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। মনমুগ্ধকর পরিবেশনায় অংশ নেন স্বনাম খ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথী, বাপ্পী সোম, শারমিন তানিয়া, পিনু ও শিশু শিল্পী মৌ। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বনভোজনপ্রেমী প্রবাসীরা।


শেষে খেলাধুলা ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্র তে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট, ৫৫ ইঞ্চি টেলিভিশন, ল্যাপটপ সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার। বনভোজনে যোগদানকরী প্রবীণতম ব্যক্তিকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ এন মজুমদার সকলকে ধন্যবাদ জানান।
অতিথি ও সদর‌্যরা আনন্দঘন আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান। আগামী বছর অনুষ্ঠিতব্য পিকনিকে বৃহত্তর ময়মনসিংহবাসীকে স্বপরিবারে অগ্রিম আমন্ত্রণ জানান আয়োজকরা।

https://www.facebook.com/USANewsNY/videos/2394898580527927/

https://www.facebook.com/USANewsNY/videos/2394962673854851/

https://www.facebook.com/USANewsNY/videos/2395011200516665/

https://www.facebook.com/USANewsNY/videos/2395054597178992/

https://www.facebook.com/USANewsNY/videos/2394999413851177/

https://www.facebook.com/USANewsNY/videos/2394939507190501/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV