Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এসেম্বলীওম্যান প্রার্থী রেইসকে অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টার’র এনডোর্সমেন্ট

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: August 12, 2018 | 11:48 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2395271907157261/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ থেকে এসেম্বলীওম্যান প্রার্থী ক্যারীনেস রেইসকে এনডোর্স করেছে দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টার। গত ১১ আগস্ট শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের খানস টিউটরিয়াল হলে এ এনডোর্স অনুষ্ঠানে অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দিন প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে মাফ মিসবাহ উদ্দিন কমিউনিটির কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার জন্য আসন্ন নির্বাচনে এসেম্বলীওম্যান প্রার্থী ক্যারীনেস রেইসকে নির্বাচিত করার আহ্বান জানান।

 
অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোজাম্মেল হোসেন মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসাল ন্যাশনাল কমিটির করেসপন্ডিং সেক্রেটারী জেড মাতালন, ব্রঙ্কস চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাসুদ রহমান, করেসপন্ডিং সেক্রেটারী শোয়েব মুহাম্মদ, ট্রেজারার মো. বশির মিয়া, এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. নাসির মিয়া, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুল আমিন, মেম্বার এনামুল মজুমদার বাবলু, ট্রাস্টি বোর্ড মেম্বার রিয়াজ কামরান, কমিউনিটি এক্টিভিস্ট ইমরান রন শাহ প্রমুখ। অ্যাসাল সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অ্যাসাল’র কর্মকান্ডের প্রশংসা করে এসেম্বলীওম্যান প্রার্থী ক্যারীনেস রেইস বলেন, দক্ষিণ এশীয় কমিউনিটিকে শক্তিশালী করার লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠনটি। তিনি বলেন, আমি সবসময় বাংলাদেশীসহ দক্ষিণ এশীয়দের বন্ধু হিসেবে পাশে থাকব। তাকে অকুন্ঠ সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আন্তরিক ভূমিকা রাখবেন। এজন্য বাংলাদেশীসহ সকল কমিউনিটির সার্বিক সহযোগিতা চান।
বক্তারা বলেন, এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ থেকে নির্বাচিত সাবেক এসেম্বলীম্যান ও বর্তমান সিনেটর লুইস সেপুলভেদা বাংলাদেশীদের কাছে লুইস ভাই হিসেবে খ্যাত। আজ থেকে আমরা এসেম্বলীওম্যান প্রার্থী ক্যারীনেস রেইসকে বাংলাদেশীদের আপনজন হিসেবে রেইস আপা হিসেবে সম্বোধন করেতে চাই। সে সম্বোধন তিনি আনন্দচিত্তে গ্রহণ করে তার সম্মানে এ সুন্দর আয়োজনের জন্য আয়োজকসহ বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV