ভার্জিনিয়াতে পিপলএনটেক-এর আইটি জব সেমিনার অনুষ্ঠিত
রফিকুল ইসলাম আকাশ, ভার্জিনিয়া : ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলোজি (পিপলএনটেক) এর ভার্জিনিয়া ক্যাম্পাসে আইটি জব সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত ১১ই আগস্ট শনিবার । অড জব ছেড়ে উন্নত জীবন গড়তে, সহযোগিতার অংশ হিসেবে পিপলএনটেক এ বিশেষ উদ্দ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যেই পেনসিলভানিয়া ও নিউজার্সীর আটলান্টিক সিটিতে জব সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে এবং আইটি প্রশিক্ষণ গ্রহণে পিপল এন টেকের আহবানে সাড়া দেয়।

সোনার হরিণ হাতে পাবার স্বপ্ন নিয়ে হাজার হাজার বাংলাদেশি যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন, এখন তা আর স্বপ্ন নয়।পিপল এন টেক সে স্বপ্ন বাস্তবে রুপ দিতে সক্ষম হয়েছে- আলাপচারিতায় এমনটি বলছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রকৌশলী আবুবকর হানিপ ।
তিনি বলেন, আগে যুক্তরাষ্ট্রের আইটি প্রতিষ্ঠানে স্বল্প সংখ্যক বাংলাদেশি কর্মরত ছিলেন যাদের প্রত্যেকেই বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রে আইটিতে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রীপ্রাপ্ত। কম্পিউটার সায়েন্স, ইন্জিনিয়ারিং বা আইটি ডিগ্রী ছাড়াও মেধা, যোগ্যতা ও অধ্যবসায় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আইটিতে জব পাওয়া সম্ভব সেটাই প্রমাণ করেছে পিপলএনটেক। আইটিতে পিপলএনটেক পুরোনো ধ্যান-ধারনা পাল্টে দিয়েছে। মাত্র চার মাসের প্রশিক্ষণ শেষে একজন বাংলাদেশি বছরে ৮০ হাজার থেকে ২ লাখ ডলার বেতনে চাকুরী পাচ্ছেন। প্রতিষ্ঠানটি গত ১৫ বছরে প্রায় ৫ হাজার বাংলাদেশিকে চাকুরি পেতে সহায়তা করেছে।
তিনি আরও জানান, পিপলএনটেকের প্রশিক্ষণ শেষে চাকুরি প্রাপ্তির সংখ্যা আগের তুলনায় আরও বেড়ে গেছে কেননা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে কর্মী আনার পরিবর্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের প্রাধান্য দিচ্ছে। সেই সাথে পিপলএনটেক আপডেটেড কারিক্যুলামে সেলেনিয়াম, কিউটিপি/ইউএফটি, ডাটাবেইজ এডমিনিস্ট্রেশন, ডেভঅফস, ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট এই পাঁচ বিষয়ে প্রশিক্ষণ দানের ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাকুরি প্রাপ্তির হার যেকোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। পিপলএনটেকের প্রশিক্ষণ শেষে যেখানে গড়ে প্রতিমাসে ২০ জন শিক্ষার্থী চাকুরি পেতেন সেখানে বর্তমানে তা বেড়ে ৪০ থেকে ৫০ জনে উন্নীত হয়েছে। এহেন পরিস্থিতিতে সুযোগকে কাজে লাগাতে প্রকৌশলী আবু হানিপ বিভিন্ন স্থানে জব সেমিনারের মাধ্যমে বাংলাদেশিদের উদ্বুদ্ধ করে চলেছেন।
প্রতিষ্ঠানের ম্যানেজার ও টেকনিক্যাল রিক্রুটার তাসনিম সুহার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি এবং গেস্ট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ভার্জিনিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজির সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর এসটি মার্টিন মা । আরও বক্তব্য রাখেন পিপল এন টেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!